Madhya Pradesh Assembly Election: ভোটের মুখে উদ্ধার কোটি কোটি টাকা, বাজেয়াপ্ত ২০০ কোটির পণ্য
Madhya Pradesh Assembly Election: সামনেই মধ্যপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। জারি হয়েছে আদর্শ আচরণ বিধি। একেবারে কড়া হাতে গোটা নির্বাচন প্রক্রিয়ার উপর নজর রাখছে জাতীয় নির্বাচন কমিশন। চলছে নজরদারিও। আর এর মধ্যেই পুরোদমে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট এজেন্সি।
টাকা সহ একাধিক অবৈধ পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। তার মধ্যেই রয়েছে ২৫ কোটি টাকা। রয়েছে মগ, গয়না, ড্রাগ ইত্যাদি। সব মিলিয়ে মোট ২০০ কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক অনুপম রঞ্জন জানিয়েছেন, রাজ্যে (Madhya Pradesh Assembly Election) নির্বাচনী বিধি কার্যকর করা হচ্ছে পুরোদমে। সোনা, রুপোর গয়না, দামি ধাতু, নগদ টাকা সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে ফ্লাইং সারভিলিয়েন্স টিম, স্ট্যাটিক সারভিলিয়েন্স টিম ও পুলিশ এই তল্লাশি চালাচ্ছে।
অনুপম রঞ্জন আরও জানিয়েছেন, গত ৯ অক্টোবর থেকে ওই টিম যৌথভাবে বাজেয়াপ্ত করেছে, ২৫.০৫ কোটি নগদ টাকা, ১৯.৫৭ লক্ষ লিটার অবৈধ মদ, যার দাম ১১.৭০ কোটি টাকা। ৭৫.০৬ কোটি টাকার সোনা ও রুপো উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৭৭.৩১ কোটি টাকার অন্যান্য জিনিসপত্রও উদ্ধার হয়েছে।
ভোটের আগে রাজ্যে (Madhya Pradesh Assembly Election) কোথা থেকে এত অবৈধ পণ্য আর টাকা এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
মধ্যপ্রদেশে ২৩০ টি বিধানসভা আসনের নির্বাচন (Madhya Pradesh Assembly Election) হবে। ইতিমধ্যেই ৩,৮৩২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ২১ অক্টোবরেই শেষ হয়েছে সেই মনোনয়ন পর্ব। ২ নভেম্বর পর্যন্ত মনোনয়ন তুলে নেওয়ার সময় আছে। আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে নির্বাচন হবে আর গণনা হবে আগামী ৩ ডিসেম্বর।
শেষ হাসি (Madhya Pradesh Assembly Election) কে হাসবে সেদিনই স্পষ্ট হবে। কিন্ত্য তার আগে পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল কমিশন। যা বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications