Madhya Pradesh Assembly Election 2023: মধ্যপ্রদেশে বিজেপি ফিরবে আবার? কী বলছে India TV-CNX এর সমীক্ষা

Madhya Pradesh Assembly Election 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বড় পরীক্ষা বিজেপির কাছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট হবে মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা, রাজস্থান এবং মিজোরামে। আর এই পাঁচ রাজ্যে বিজেপির ফল খুবই গুরুত্বপূর্ণ। অন্তত লোকসভার আগে তো বটেই। আর তা নিয়ে India TV-CNX একটি সমীক্ষা (Opinion Poll) চালিয়েছে।

আর সেই সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Madhya Pradesh Assembly Election 2023) ভারতীয় জনতা পার্টি ২৩০ আসনের মধ্যে ১১৬ টি পেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ১১০ টি আসন পেয়েই কংগ্রেসকে সন্তুষ্ট থাকতে পারে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। যদিও গত ২০১৮ সালের নির্বাচনে ১১৪ টি আসন গিয়েছিল কংগ্রেসের ঘরে।

Madhya Pradesh Assembly Election 2023:

কিন্তু পাঁচ বছরের মধ্যেই মধ্যপ্রদেশে (Madhya Pradesh Assembly Election 2023) ঘুরে গিয়েছে খেলা। শেষ নির্বাচনে বিজেপি মাত্র ১০৯ টি আসন পেয়েছিল। তবে India TV-CNX একটি সমীক্ষা বলছে, এবার মধ্যপ্রদেশের ক্ষমতার চাবিকাঠি নির্দল এবং ছোট দলগুলোর হাতেই থাকতে পারে। ৫টি আসন তারা পেতে পারে। আর সেটাই বড় ফ্যাক্টার হতে পারে।

২০১৮ সালে অবশ্য ৭টি আসন পেয়েছিল। এবার আরও দুটি আসন কম পাবে বলে জানাচ্ছে সমীক্ষা। ভোট শেয়ারিংয়ের বিষয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে India TV-CNX এর সমীক্ষা (Opinion Poll)-য়।

সমীক্ষা অনুযায়ী, বিজেপি এবার 44.38 শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে 42.51 শতাংশ ভোট। অন্যান্যরা 13.11 ভোট শতাংশ পেতে পারে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। তবে যদি ২০১৮ সালের হিসাব দেখা যায় তাহলে বিজেপি পেয়েছিল 41.02 শতাংশ ভোট। কংগ্রেস পায় 40.89 শতাংশ ভোট। এবং অন্যান্যরা 18.09 শতাংশ ভোট।

মুখ্যমন্ত্রীর দৌড়ে কে আগে?

India TV-CNX এর সমীক্ষা (Opinion Poll)-য় মধ্যপ্রদেশের (Madhya Pradesh Assembly Election 2023) মুখ্যমন্ত্রীর দৌড়ে কে রয়েছে সে বিষয়েও উঠে এসেছে। এমনকি মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চায় সে বিষয়েও সমীক্ষা চালানো হয়। আর সেই মতো, মুখ্যমন্ত্রী পদের জন্যে 44.32 শতাংশ ভোটার শিবরাজ সিং চৌহানকে চায়।

38.58 শতাংশ ভোটার কমলনাথকে পছন্দ করেছেন। মাত্র ৯ শতাংশ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পছন্দ করেছেন। 1.52 শতাংশ দিগ্বিজয় সিংকে পছন্দ করেছেন। এবং বাকি 6.58 শতাংশ অন্য নেতাদের (Madhya Pradesh Assembly Election 2023) পছন্দ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+