Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশে প্রচারে দলিত তাস মোদীর! কংগ্রেসকে বড় আক্রমণ প্রধানমন্ত্রীর
Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশের সিধিতে ভোটপ্রচারের গিয়ে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন তিনি বলেছেন, এরা তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির জন্য কাজ করে না। তারা শুধুমাত্র পরিবারকেই এগিয়ে নিয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস কেবল তাদেরই প্রচার করছে, যারা দিল্লির দরবারে যোগ দিতেন। দলে এসসি, এসটি এবং ওবিসিদের নেতৃত্বে গুরুত্ব দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই দরবারি মানসিকতার জন্য মানুষ সকাল-সন্ধে মোদীকে গালি দেয়। আর মোদীকে গালি দিতে গিয়ে ওবিসি সম্প্রদায়কে গালি দিতে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং অন্য বিরোধী দলগুলি বর্ণ শুমারির দাবি করে বলেছে, মোদী সরকার ওবিসিদের জন্য কিছুই করেনি। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ওবিসি ও জাত শুমারির প্রসঙ্গও উঠে এসেছে। কংগ্রেস বলেছে, বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে বিহারের জাত শুমারির মতো কাজ রাজ্যে সম্পন্ন করা হবে।
প্রধানমন্ত্রী মোদী এদিন প্রচারের বলেছেন, আমন্ত্রণ পেয়েও, কংগ্রেস দেশের প্রথম দলিত প্রধান তথ্য কমিশনারের শপথগ্রহণ অনুষ্ঠানে যায়নি। তিনি বলেন, কংগ্রেসকে সময়মতো আমন্ত্রণ জানানো সত্ত্বেও হীরালাল সামারিয়াকে প্রথম দলিত প্রধান তথ্য কমিশনার করার জন্য ডাকা বৈঠকও কংগ্রেস বয়কট করেছিল।
#WATCH | In Sidhi, Madhya Pradesh, Prime Minister Narendra Modi says "Congress promoted only those who attended the Delhi Darbar. Congress never allowed the talented leadership of SC, ST and OBC communities to emerge. It is their mentality, because of which, they keep abusing… pic.twitter.com/PAxYmNbLcs
— ANI (@ANI) November 7, 2023
তিনি আরও বলেছেন, প্রতিটি পদক্ষেপে কংগ্রেসের মিথ্যা বলার ইতিহাস রয়েছে। তিনি বলেন, কংগ্রেসের সময় গরিব, মহিলা, যুবকদের কাছে মিথ্যা বলেছে, কৃষকদের ঋণ মকুব নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তিনি দাবি করেছেন, বিজেপি সরকার যাই বলুক না কেন, তারা যা বলে, সেই কথা রাখে।
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে, রাহুল গান্ধী বলেছিলেন, কংগ্রেসের চার মুখ্যমন্ত্রীর মধ্যে তিনজন ওবিসি সম্প্রদায়ের। পাশাপাশি তিনি জাত শুমারির কথাও বলেছিলেন। এব্যাপারে প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি বলেছএন, কিছু লোক সমাজকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications