Madhya Pradesh Election 2023: সব স্কিম একই পরিবারের নামে! কংগ্রেসের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ মোদীর
Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশের যুবক-যুবতী, নারী-বৃদ্ধ সবার মনেই রয়েছে মোদী। তাঁরা বারে বারে বিজেপিতে আশীর্বাদ করেছেন। এবার তারা বিজেপির দুর্দান্ত জয় স্থির করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি মধ্যপ্রদেশের সিওনিতে বিজেপির জনসভায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজেপি থাকলে আছে উন্নয়ন। বিজেপি থাকলে আস্থা আছে, রয়েছে ভালো ভবিষ্যত। জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এখানে যে সংখ্যায় জনসমাগম হয়েছে, তাতেই গ্যারান্টি যে বিজেপি জিতবে। তিনি বলেন, মধ্যপ্রদেশ থেকে একটাই আওয়াজ শোনা যাচ্ছে, মোদী এমপির মনে, এপি মোদীর মনে। তাই ফের বিজেপির সরকার।

প্রধানমন্ত্রী মোদী বলেন, তিনি দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। দারিদ্র কি বইয়ে পড়ার দরকার নেই। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ডিসেম্বরে প্রধানমন্ত্রী আন্না যোজনা শেষ হলে, বিনামূল্যে রেশনের গ্যারান্টি আগামী পাঁচবছরের জন্য বাড়ানো হবে।
তিনি বলেন, ২০১৪ সালের আগে কংগ্রেসের কেলেঙ্গারি লক্ষ কোটি টাকার ছিল। এখন বিজেপি সরকারের কোনও কেলেঙ্কারি নেই। গরিবদের অধিকারের জন্য যে টাকা সঞ্চয় করা হয়েছে, তা গরিবদের রেশনের জন্য ব্যয় করা হচ্ছে।
জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেসের কাছে নিজের পরিবারের থেকে কেউ বড় নয়। যেখানে কংগ্রেস সরকার রয়েছে, সরকারি স্কিম, রাস্তা সব কিছুর নামকরণ হয়েছে ওই পরিবারের নামে। মধ্যপ্রদেশ কংগ্রেসের ইস্তেহারে শুধু সেই পরিবারকেই দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিজেপির কাছে প্রত্যেক দরিদ্র, অনগ্রসর, দলিত, আদিবাসী তার পরিবারের সদস্য। এইসব মানুষ তাদেরই পরিবার। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সেইসব আদিবাসীদের ভক্ত যারা রামকে ভগবান রাম বানিয়েছে।
প্রধানমন্ত্রী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, কংগ্রেসের নিজের কোনও ভবিষ্যত নেই বা মধ্যপ্রদেশের যুবকদের ভবিষ্যতের কোনও রোডম্যাপও নেই। আজও কংগ্রেস দাদা-দাদির নামে ভোট চায়। তিনি বলেন, কংগ্রেসকে কখনই বিশ্বাস করা যায় না। তিনি বলেন, কংগ্রেস উন্নয়নের জন্য কাজ করে না। তবে তারা গরিবের পকেট পরিষ্কার করে।
প্রধানমন্ত্রী কংগ্রেসের ঋণ মকুবের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কংগ্রেস ঋণ মকুবের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। পাঁচ বছর আগেও তাদের নেতারা বলতেন ১০ দিনে ঋণ মকুব করে দেবেন। ১০ দিন বাদ দিন দেড় বছর সময় পেলেও, তারা কৃষকদের ঋণ মকুব করতে পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications