Madhya Pradesh Assembly Election 2023: পাঁচটা বছর কাটাতে হবে! হুঁশিয়ারি কমলনাথের
Madhya Pradesh Assembly Election 2023: সামনেই মধ্যপ্রদেশ নির্বাচন! আর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ। জোর কদমে চলছে প্রচার। আর সেই প্রচার থেকেই কড়া ভাষায় প্রশাসনের কর্তাদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা কমলনাথ। সম্প্রতি নিওয়ারী বিধানসভা কেন্দ্রের পৃথ্বীপুরে প্রচারে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আর সেখান (Madhya Pradesh Assembly Election 2023) থেকেই সরকারি আধিকারিকদের বার্তা দিয়ে বলেন, কৃতকর্মের জন্যে কেউ ছাড় পাবেন না। আগামী পাঁচ বছরের কথা মাথায় রেখেই এই বার্তা দেন কমলনাথ। সভা থেকে তাঁর হুঁশিয়ারি, পৃথ্বীপুর এবং নিবাড়ীর সব প্রশাসকদের বলছি, কান খুলে শুনে রাখুন, দিন আসবেই। আর তখন কি করতে হবে তা আমরা এবং জনগণ ঠিক করবে।

কার্যত (Madhya Pradesh Assembly Election 2023) সতর্কবার্তা দিয়ে কমলনাথ বলেন, আর মাত্র ছয়দিন বাকি আছে। যা করার আছে করে নিন। শুধু মনে রাখবেন আগামী আরও পাঁচটা বছর কাটাতে হবে। ভোটের মুখে কংগ্রেসের অভিযোগ, নানা ভাবে প্রশাসনের তরফে হেনস্থা করা হচ্ছে। আর এরপরেই এহেন বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
তবে এটাই প্রথমবার নয়, প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়ফা ভাষায় এহেন মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। এমনকি নির্বাচন কমিশনেও এই বিষয়ে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
গত সেপ্টেম্বরেই তিনি বলেন, কোনও সরকারই স্থায়ী নয়। সব হেনস্থার জবাব দেওয়া হবে। সাগরজেলায় গিয়ে কমলনাথ বলেছিলেন, সরকারী আধিকারিক মনে রাখতে হবে দিন আসবেই। অন্যদিকে এদিন প্রচার থেকে বিজেপিকেও আক্রমণ শানান কমলনাথ। বলেন, বিজেপি দ্বিধায় রয়েছে।
তাই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে শিবরাজ সিং চৌহানের নাম নিতে ভরসা পাচ্ছে না। এমনকি শিবরাজ সিং দুর্নীতিগ্রস্থ একজন নেতা বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেতা। তবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? এই প্রসঙ্গে তাঁর জবাব, মধ্যপ্রদেশের মানুষই তা ঠিক করবে।












Click it and Unblock the Notifications