Madhya Pradesh Election 2023: সারা বিশ্বে ভারতের আওয়াজ! কংগ্রেসের মিথ্যার বেলুন ফুটো, নিশানা মোদীর
Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশের সাতনার সভা থেকে ফের একবার কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন সাতনায় পৌঁছন এবং জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, আজ সারা বিশ্বে ভারতের কন্ঠস্বর শোনা যাচ্ছে। অন্যদিকে কংগ্রেসের বেলুন ফুটো হয়ে গিয়েছে।
সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। যা নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে। এখন সবার উন্নয়নের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন মধ্যপ্রদেশে গরিবদের জন্য লক্ষাধিক বাড়ি তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি বাড়ি দেওয়ার গ্যারান্টিও দেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস সরকারে থাকার সময় মধ্যপ্রদেশের প্রতিটি কাজে বাধা তৈরি করেছে এবং রাজ্যকে অন্ধকার কূপের মধ্যে ঠেলে দিয়েছিল।
কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ সারা বিশ্বে ভারতের আওয়াজ শোনা যাচ্ছে। সাধারণ মানুষের ভোটের কারণে দেশের শত্রু নিরাশ হয়েছে। অন্যদিকে কংগ্রেসের মিথ্যার বেলুন ফুটো হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের উন্নয়নে কংগ্রেসের কোনও রোডম্যাপ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন কংগ্রেস ক্লান্ত ও পরাজিত। তারা যেখানেই গিয়েছে, সেখানেই ধ্বংস ডেকে এনেছে। তিনি বলেন, কংগ্রেক ভোট দিলে কেন্দ্রের সব সাহায্য বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, কংগ্রেস সরকার জনগণকে স্থায়ী বাড়ি তৈরি করে দিতে ব্যর্থ হয়েছিল। কিন্তু মোদী সরকার সেখানে স্থায়ী বাড়ির নিশ্চয়তা দিচ্ছে।
অযোধ্যায় রামমন্দির তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকাল তিনি যেখানেই যান, অযোধ্যার রাম মন্দির নির্মাণ নিয়ে কথা হয়। সব জায়গাতেই খুশির আমেজ। তিনি বলেন, এখন আর থামা নেই, ক্লান্তি নেই। পাশাপাশি বিশ্রামের প্রশ্ন ওঠে না বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।
দিন দুয়ের আগে মধ্যপ্রদেশের সিধিতে ভোট প্রচারে গিয়েও কংগ্রেসকে একইভাবে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছিলেন, এরা তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির জন্য কাজ করে না। তারা শুধুমাত্র পরিবারকেই এগিয়ে নিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications