Madhya Pradesh Election 2023: একমাসে কতটা পরিবর্তন, মধ্যপ্রদেশ নির্বাচনে এখন কার আধিপত্য, টাইমস নাও-এর সমীক্ষা
Madhya Pradesh Assembly Election 2023: মধ্য প্রদেশে এবার কংগ্রেস ও বিজেপির প্রতিদ্বন্দ্বিতা নেক টু নেক। টাইমস নাও-ইটিজির সর্বশেষ সমীক্ষায় এটাই উঠে এসেছে। ২৩০ টি আসনের মধ্যে কংগ্রেস ১১২ থেকে ১২২ টি আসনে জয়ী হতে পারে। অন্যদিকে বিজেপির হাই ভোল্টেজ প্রচার সত্ত্বেও তারা ১০৭-১১৫ টি আসনে জয়ী হতে পারে। অন্যরা পেতে পারে ১-৩ টি আসন।
২৩০ টি আসনের মধ্যে কংগ্রেসে ৯২ টি আসনে ইন্ডিয়া ব্লকের অন্য দলগুলির প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। এর মধ্যে ছাব্বিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিন থেকে চারটি ইন্ডিয়া ব্লকের দল। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন এর মধ্যে মার্জিনাল আসনগুলিতে কংগ্রেসের আশা ভঙ্গ করতে পারে আপ, জেডিইউ-এর মতো ইন্ডিয়া ব্লকের দলগুলি।

অঞ্চল ব্যাপী সমীক্ষায় দেখা গিয়েছে, কংগ্রেস মালওয়া নিমারে ব্যতিক্রমীভাবে ভাল ফল করতে পারে। সেখানে তারা ৬৬ টি আসনের মধ্যে ৪৩-৪৭টি আসন পেতে পারে। বিজেপি ১৮-২২ টি আসন পেতে পারে। অন্য দলগুলি খুব বেশি হলে ২ টি আসন পেতে পারে।
মহাকৌশল এবং গোয়ানিয়র-চম্বল অঞ্চলে কংগ্রেস ও বিজেপি উভয়ের লড়াই খুবই ঘনিষ্ঠ হবে বলে সমীক্ষায় প্রকাশ। মহাকৌশলে ৩৮ টি আস নের মধ্যে কংগ্রেস ১৮-২২ টি আসন পেতে পারে। বিজেপি ১৬-২০ টি আসন জিততে পারে। গোয়ালিয়র-চম্বল অঞ্চলে কংগ্রেস ১৬-২০ টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ১৪-১৮ টি আসন।
মধ্যভারত ও বিন্ধ্য অঞ্তলে বেশি আসনে জয়ের সম্ভাবনা বিজেপির। মধ্য ভারতে বিজেপি ২২-২৪ টি আসনে জয়ী হতে পারে। কংগ্রেস পেতে পারে ১২-২৪ টি আসন। বিন্ধ্য অঞ্চলে ৩০ টি আসনের মধ্যে ১৯-২১ টি বিজেপি জিততে পারে। কংগ্রেস পেতে পারে ৮-১০ টি আসন। বুন্দেলখণ্ড অঞ্চলে উভয় দলের মধ্যে শক্ত লড়াই হবে। বিজেপি সেখানে ১৩-১৫ টি আসন জিততে পারে, কংগ্রেস পেতে পারে ১১-১৩ টি আসন।
জনমত সমীক্ষা যদি সত্যিই হয়, তাহলে ক্ষমতাসীন বিজেপি বড় ধাক্কা খাবে। কেননা বিজেপি কৌশল পরিবর্তন করে ১৭ নভেম্বরের নির্বাচনের জন্য তিন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাত লোকসভা সাংসদকে প্রার্থী করেছে।












Click it and Unblock the Notifications