Madhya Pradesh Assembly Election: বিজেপিই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাবে, টার্গেট ফিক্সড করে দিলেন অর্থমন্ত্রী
মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ২০২৩-এ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। এখনও নির্বাচনের বাকি দু-মাস। তার আগেই টার্গেট ফিক্সড করে দিলেন অর্থমন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রী জগদীশ দেবদা মন্দসৌরের ক্রাউন প্যালেস অডিটোরিয়ামে জন আশীর্বাদ যাত্রায় ভাষণ দেওয়ার সময় বিজেপির পক্ষে এই দাবি করেন।
তিনি বিজেপির ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, তাঁরা জনসাধারণের কাছে তাঁদের কাজ উপস্থাপন করছেন। তাঁদের আশীর্বাদ চাইছেন। সেই লক্ষ্যেই চিত্রকূট থেকে শুরু হওয়া জন আশীর্বাদ যাত্রায় রাজ্যের ৫১টি জেলাজুড়ে ১০৬৪৩ কিলোমিটার এলাকা কভার করা হয়েছে।

এই জন আশীর্বাদ যাত্রায় ২৫ লাখেরও বেশি ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ সাধন হয়েছে। এই যাত্রায় ১০০০টিরও বেশি স্থানে তাঁরা উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। মানুষের আকাশচুম্বী সমর্থন তাঁরা পেয়েছেন। মন্ত্রী দেবদা যাত্রা চলাকালীন ৬৭০টিরও বেশি রথ সভা, ২০০টি মঞ্চ সভা এবং ৫০টি বড় জনসমাবেশ আয়োজনে বিজেপি কর্মী ও জনগণের অবদানের কথা স্বীকার করেছেন।
এছাড়াও তিনি ঘোষণা করেছেন, প্রচারের সময় প্রায় ১৪ লক্ষ নতুন সদস্য মধ্যপ্রদেশ বিজেপি পরিবারে যোগদান করেছেন। দেবদা আসন্ন নির্বাচনে আস্থা প্রকাশ করেছেন এই বলে যে, বিজেপি রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে প্রস্তুত। তিনি এই আত্মবিশ্বাসের জন্য ২০১৪ সাল থেকে রাজ্যে উল্লেখযোগ্য উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মোদীকে কৃতিত্ব দিয়েছেন। ২০১৪ ,সালে থেকে তাঁর ফোকাস ছিল এই রাজ্যে।
তিনি কংগ্রেসের যাত্রাকে নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং ক্রোধের প্রতিফলন হিসাবে দেখেন। কংগ্রেসের কঠোর সমালোচনা করেছিলেন তিনি। মধ্যপ্রদেশের জনগণ বিজেপিকে ভোট দিয়ে কংগ্রেসের প্রতি ক্ষোভের জবাব দেবেন। তিনি বলেন, কৃষকদের ঋণ মকুব-সহ প্রতিশ্রুতি পূরণে কংগ্রেসের ব্যর্থতার কথা মানুষ ভুলে যায়নি।












Click it and Unblock the Notifications