Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশের নির্বাচনে রাহুলকে নিশানা হিমন্তের! হামাসের সঙ্গে এল বাবর-আকবরের কথা
Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশে ভোটের প্রচার তুঙ্গে। বিজেপি ও কংগ্রেস নেতারা একে অপরকে আক্রমণ করছেন। প্রচারের অংশ নিচ্ছেন ভিন রাজ্যের নেতারাও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খান্ডোয়ার সভা থেকে রাহুল গান্ধীর প্রতি তীব্র আক্রমণ করেছেন।
হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, রাহুল গান্ধী কখনও রামলালার মন্দিরে যাননি। তিনি আরও বলেন, রাহুল গান্ধী শুধুমাত্র নির্বাচনের সময় মন্দিরে যান এবং তাও গোপনে। শুধুমাত্র সেই মন্দিরে যান, যেখানে বারবের লোকেদের কোনও অভিযোগ নেই।

অসমের মুখ্যমন্ত্রী বলেন, তিনি কমলনাথকে বলতে চান, রাম মন্দির বিজেপির কিনা তা ভিন্ন বিষয়। তবে তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন, রামমম্দির কংগ্রেসের নয়। তিনি বলেন, ছত্তিশগড়ে কংগ্রেস বলেছিল, তিনি(হিমন্ত বিশ্বশর্মা) আকবরের বিরুদ্ধে কথা বলেছেন। এব্যাপারে তাঁর উত্তর হল এ দেশে জন্মে যদি বাবর, আকবর, ঔরঙ্গজেবের বিরুদ্ধে কথা না বলেন, তাহলে কার বিরুদ্ধে বলবেন।
হিমন্ত বিশ্বশর্মার অভিযোগ, বাবর এদেশে সনাতন হিন্দুদের উৎখাত করতে প্রথম চেষ্টা করেন। এই কারণে জ্ঞানব্যাপী মসজিদের জায়গায় জ্ঞানব্যাপী মন্দির কবে তৈরি হবে, তা নিয়ে লড়াই করতে হচ্ছে। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে অসমের মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে ইজরায়েল ও হামাসের কথাও। তিনি বলেছেন হামাস ইজরায়েলের শিশুদের গুলি করেছে, সাধারণ মানুষকে অপহরণ করেছে।
অসমের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন রাহুল গান্ধী হামাসের বিরুদ্ধে একটি কথাও বলেননি। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিন্দা করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, রাহুল গান্ধী হামাসের বিরোধিতা করেননি কারণ তিনি ভারতের হামাসকে ভয় পান। পিএফআই-এর কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং অভিযুক্তদের কারাগারে রেখেছেন।
হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, আজ ভারতে কোনও বোমা বিস্ফোরণ নেই। তিনি বলেছেন, ভারতের হামাস জনগণ জানে প্রধানমন্ত্রী মোদী দেশের জন্য যে কোনও কিছু করতে পারেন। একটা বিস্ফোরণ কোথাও হলে প্রধানমন্ত্রী পাল্টা আঘাত হানতে জানেন, বলেছেন হিমন্ত বিশ্বশর্মা।












Click it and Unblock the Notifications