Madhya Pradesh Assembly Election 2023: এত কোটি! মধ্যপ্রদেশ নির্বাচনে প্রার্থীদের সম্পত্তির পরিমাণ চমকে দেবে

Madhya Pradesh Assembly Election 2023: ইতিমধ্যে একদফায় ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশে নির্বাচন মিটে গিয়েছে! সামনেই মধ্যপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যে দ্বিতীয় দফায় ভোট রয়েছে। আর এই সেই ভোটের আগে সামনে আসল চাঞ্চল্যকর তথ্য। জানেন, মধ্যপ্রদেশ নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন ৮৭ শতাংশ বিজেপির প্রার্থীই কোটিপতি।

অন্যদিকে ৫৩ শতাংশ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। সম্প্রতি ADR রিপোর্ট সামনে এসেছে। আর সেই রিপোর্টেই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুধু তাই নয়, রিপোর্ট মোতাবেক, ২৫৩৪ জনের মধ্যে ১০ শতাংশই প্রার্থী মহিলা।

Madhya Pradesh Assembly Election 2023:

আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন (Madhya Pradesh Assembly Election 2023) রয়েছে। আর সেই ভোটের আগে ADR রিপোর্ট সামনে এসেছে। আর সেই রিপোর্ট অনুযায়ী, ২৫৩৪ জন প্রার্থীর মধ্যে ৪৭২ প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে বলে জানিয়েছেন। যদিও ২০১৮ সালের হিসাবে, ২৭১৬ জন প্রার্থীর মধ্যে ৪৬৪ জন নিজেদের বিরুদ্ধে ফৌজদারী মামলা আছে বলে হলফনামায় উল্লেখ করেছিলেন। রিপোর্ট অনুসারে, বিজেপির ২৩০ প্রার্থীর মধ্যে ৬৫ জন, কংগ্রেসের ২৩০ প্রার্থীর মধ্যে ১২১ জন, বহুজন সমাজ পার্টির ১৮১ জন প্রার্থীর মধ্যে ২২ জন, আম আদমি পার্টির 66 প্রার্থীর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে।

অন্যদিকে 'কোটিপতি' প্রার্থীদের সংখ্যাও কম নেই। ADR রিপোর্ট অনুযায়ী, বিজেপির ২৩০ জন প্রার্থীর মধ্যে 'কোটিপতি' ২০০ জনই (87%), কংগ্রেসের ২৩০ জন প্রার্থীর মধ্যে 'কোটিপতি' ১৯৬ জন, BSP-এর ১৮১ জনের জন্যে ৫০ জনেরও বেশি প্রার্থী কোটিপতি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আপের তরফেও সে রাজ্যে কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। মোট ৬৬ জনের মধ্যে ৩৯ জনই কোটিপতি। পাশাপাশি ১৪৯ জন নির্দল প্রার্থী এবার মধ্যপ্রদেশ ভোটে (Madhya Pradesh Assembly Election 2023) প্রতিদবব্দী করছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে বিপুল সম্পত্তির মালিক বিজেপির চেতন্য কাশ্যপ এবার মধ্যপ্রদেশ নির্বাচনে (Madhya Pradesh Assembly Election 2023) প্রার্থী হয়েছেন। তাঁর মোট সম্পদ ২৯৬ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির সঞ্জয় সত্যেন্দ্র পাঠক। তার সম্পত্তির মালিক ২৪২ কোটিরও বেশি। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সঞ্জয় শুক্লা। তাঁর মোট সম্পত্তি ২১৭ কোটি টাকারও বেশি। যা চমকে দেওয়ার মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+