Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhya Pradesh Election 2023: শিবরাজের প্রতিশ্রুতি বোনেদের লাখপতি করার! মধ্যপ্রদেশে প্রায় ৪ হাজার মনোনয়ন পেশ

Madhya Pradesh Assembly Election 2023: সতেরোই নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে সোমবার। ২৩০ সদস্যের বিধানসভার জন্য ৩৮৩২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুপম রাজন জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল ২১ অক্টোবর, যা শেষ হয়েছে ৩০ অক্টোবর। মনোনয়ন পত্র তুলেছিলেন ৪৩৫৯ জন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ২৪৮৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার জমা দেওয়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হয়। প্রার্থীরা ২ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

মধ্যপ্রদেশের ২৩০ আসনে প্রায় ৪ হাজার মনোনয়ন পেশ

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার ৩০ অক্টোবর সিহোর জেলার বুধনি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সাধনা সিং চৌহান।

মনোনয়ন পত্র দাখিলের আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজের গ্রাম জাইত পরিদর্শন করেন। সেখানে একটি রোড শো করেন এবং জনসমাবেশে ভাষণও দেন। তিনি বলেন, জনগণের সেবা করবেন এবং তা এমনভাবে করবেন, যাতে বিশ্ব মনে রাখবে। তিনি আরও বলেন, তাঁর জীবনের লক্ষ্য হল মানুষের জীবনকে উন্নত করা। মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের উদ্দেশে বলেন, আগামী পাঁচ বছরে তিনি প্রত্যেক বোনকে লাখপতি দিদি বানাবেন।

মধ্যপ্রদেশের ২৩০ আসন বিশিষ্ট বিধানসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে ১৭ নভেম্বর। ভোটগণনা করা হবে ৩ ডিসেম্বর।

উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালের বিধানসভা নির্বাচন কংগ্রেস ১১৪ টি আসন জয় করে একক বৃহত্তম দল হয়। অন্যদিকে বিজেপি পেয়েছিল ১০৯ টি আসন। কংগ্রেস নেতা কমলনাথ বিএসপি, এসপি ও নির্দল বিধায়কদের সমর্থনে সরকার গঠন করেন।

বেশ কয়েকমাস পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে বেশ কিছু কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার কংগ্রেস সরকারের পতন হয়। ২০২০-র মার্চে শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হন। বর্তমানে মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপির সদস্য রয়েছেন ১২৭ জন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+