আইপিএলের বেটিংয়ে কোটি টাকা খোয়ালেন পোস্ট মাস্টার, বিপাকে ২৪ জন

আইপিএলের বেটিংয়ে কোটি টাকা খোয়ালেন পোস্ট মাস্টার, বিপাকে ২৪ জন

এমন অনেক ঘটনাই আমাদের সামনে এসেছে যা শুনে আমরাই অনেকেই অবাক হই। তবে, আই পি এলে টাকা লাগানো নতুন কোনও ঘটনা নয়। তবে, পরের টাকা বেটিংয়ে লাগিয়ে তাঁকে সর্বস্বান্ত করা খুব খারাপ ঘটনা! যেমন ধরুন নানান ম্যাচে টাকা লাগিয়ে অনেকেই কিন্তু ধনী হয়েছেন। আবার এটাও দেখেছি, অনেকেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে সব খুইয়েছেন সকলে। এবার এমনই এক ঘটনা ঘটল ভোপালে। অন্যের অর্থ ব্যবহার করে আইপিএলে টাকা লাগান এক সাব পোস্ট মাস্টার। তিনি যা ভেবেছিলেন তাই কিন্তু নয়? তিনি ভেবেছিলেন বেটিং টাকা জিতলে সবার অজান্তেই তিনি টাকা অ্যাকাউন্টে রেখে দেবেন। তবে, ভাগ্যে না থাকলে কি আর হয়। বেটিংয়ে এক কোটি টাকা খুইয়ে বসলেন তিনি। ঘটনাটি মধ্যপ্রদেশের সাগর জেলায়। অভিযুক্তের নাম বিশাল আহিরওয়ার।

আইপিএলের বেটিংয়ে কোটি টাকা খোয়ালেন পোস্ট মাস্টার, বিপাকে ২৪ জন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বীণা সাব পোস্ট অফিসে কর্মরত । ২০ মে পুলিশের জালে ধরা পরে সে। বেটিংয়ের অভিযোগেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। বর্তমানে পুলিশ রিমান্ডে রাখা হয়েছে। ঘটনার জন্য পুলিশ তাঁকে জেরা করতে শুরু করেন। ২ বছরের বেশী সময় ধরে তিনি এক কোটি টাকার বেশী টাকার খুইছেছেন। তবে তিনি কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছেন একটি টাকাও তাঁর নিজের নয়। তিনি পোস্ট অফিসে কাজ করেন। সেখানে যাদের অ্যাকাউন্ট তাঁদের টাকাই তিনি আত্মসাত করেছেন। প্রায় দুই ডজন পরিবারের টাকা তিনি বেটিংয়ে লাগিয়েছিলেন।

পুলিশ আরও জানিয়েছেন, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তিনি টাকা নষ্ট করেছেন। প্রমাণ দেখানোর জন্য তিনি ভুয়ো পাসবুকও তৈরী করেছিলেন। ২ বছর ধরে দুই ডজন, ২৪ জনের অ্যাকাউন্টে যা টাকা জমা পড়েছিল সেই টাকাই তিনি বেটিংয়ে লাগিয়েছিলেন বলেই জানা গিয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪০৮ ( বিশ্বাসভঙ্গ) –এর অভিযোগ দায়ের করা হয়েছে। পোস্ট মাস্টারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। তাই তাঁকে কাজ ত্থেকে বরখাস্ত করা হয়েছে। যারা নিজেদের টাকা খুইয়েছেন তারা অভিযুক্তের নামে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+