'ঘরে ঘরে গিয়ে সাহায্য চেয়েছিল দাদা', দলিত যুবককে হত্যার রোমহর্ষক বর্ণনা বোনের

আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রাখী উৎসব। দাদার-বোনের সম্পর্কের এই মধুর উৎসব। সেই রাখী পূর্ণিমার দিনে আর দাদাকে রাখী পরানো হল না। কান্নায় ভেঙে পড়লেন মধ্যপ্রদেশের দলিত যুবকের বোন। গত বৃহস্পতিবার মধ্য প্রদেশে নৃশংস ভাবে খুন হতে হয়েছিল দলিত যুবককে।

মধ্যপ্রদেশের সাগর জেলায় ১৮ বছরের দলিত যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তার বোনকেও হামলার শিকার হতে হয়েছিল। ২০১৯ সালে বোনের উপর যৌন হেনস্থার অভিযোগ তুলে নেওয়ার চাপ দিয়ে আসছিলেন অভিযুক্তরা। কিন্তু তাঁরা কিছুতেই অভিযোগ প্রত্যাহার করতে রাজি হয়নি। তার পরিণতি হিসেবে নৃশংস ভাবে হত্যা করা হয় নির্যাতিতার দাদাকে।

Madhya Pradeh

এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তিন জনের বিরুদ্ধে তপশিলি জাতি উপজাতির আইনে ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা কিশোরী জানিয়েছেন হামলাকারীরা তাঁকেও নগ্ন করে মারধর করে। তার পরে ঘটনাস্থলে পৌঁছেছিলেন তিনি। তারা এসে কিশোরীকে একটি টাওয়েল দিয়ে সম্ভ্রম রক্ষা করে। শুধু তাই নয় নির্যাতিতার বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। এমনকী পাকা ছাদেও ভাঙচুর চালানো হয়।

বাড়িতে ভয়ঙ্কর ভাবে ভাঙচুর চালানোর পর নির্যাতিতার আরও দুই ভাইয়ের সন্ধান করতে শুরু করেছিল তারা। এমনকি নির্যাতিতার আত্মীয়দের বাড়ির লোকেরাও আক্রান্ত হয়েছে। ২০১৯ সালে অভিযোগ দায়ের করা হয়েছিল। যদিও দলিতদের উপরে হামলা চালানোর ঘটনা এই প্রথম নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে। এর আগেও একাধিক জায়গায় দলিত যুবকদের উপরে হামলা চালানোর ঘটনা ঘটেছে। একাধিকবার আক্রান্ত হয়েছে দলিতরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+