২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পদে মাধুরী! কোন কেন্দ্রে দাঁড়াচ্ছেন নায়িকা, জল্পনা তুঙ্গে
বহু পুরুষ হৃদয়ে ঝড় তোলার পর 'ধকধক গার্ল' মাধুরী এবার ভোটের ময়দানে ? এই প্রশ্ন আপাতত ঘিরে বেড়াচ্ছে বলিউডের ইতিউতি।
বহু পুরুষ হৃদয়ে ঝড় তোলার পর 'ধকধক গার্ল' মাধুরী এবার ভোটের ময়দানে ? এই প্রশ্ন আপাতত ঘুরে বেড়াচ্ছে বলিউডের ইতিউতি। এদিকে, খবর, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী পদের জন্য মাধুরী দীক্ষিতকে প্রস্তাব দিয়েছেন পদ্ম শিবিরের সভাপতি অমিত শাহ।

এর আগে, এবছরের জুন মাসে মাধুরীর সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। অভিনেত্রীর মুম্বইয়ের বাড়িতেই চলে আলোচনা। সেই সময় 'সম্পর্ক সমর্থন' অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বিজেপি সেই বৈঠককে তুলে ধরলে, নেপথ্যে ২০১৯ সালের লোকসভার প্রার্থীপদ নিয়েই আলোচনা চলেছে বলে খবর। সূত্রের খবর, মাধুরী দিক্ষীতকে পুনে কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে টিকিট দেওয়া হতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত বেশ কিছুটা জল্পনা রয়েছে।
বিজেপি-র এক সূত্রের দাবি, লোকসভা নির্বাচনে মাধুরী দিক্ষীতের প্রার্থীপদ কার্যত নিশ্চিত করে ফেলেছে পদ্মশিবির। মাধুরী ছাড়াও বেশ কয়েকজন বলিউড তারকা এবার বিজেপি-র টিকিটে লোকসভা নির্বাচনের মঞ্চে নামতে পারেন বলে খবর। উল্লেখ্য, এর আগে পুনে কেন্দ্রটি ২০১৪ সালে কংগ্রেসেরে থেকে ছিনিয়ে নেন বিজেপি-র অনিল শিরোলে। ৩ লাখ ভোটে সেখানে জিতে যায় বিজেপি। তবে এবার মাধুরীকে এনে নয়া চমকের পথে গেরুয়া শিবির। এমনটাই দাবি সূত্রের।












Click it and Unblock the Notifications