Madan Mitra: ICU-তে মদন মিত্র, রাখা হল বাইপ্যাপে, সরে গিয়েছে বাম কাঁধের হাড়
হঠাৎ করে অবস্থার অবনতি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের। তাঁকে স্থানান্তরিত করা হল আইসিইউতে। রাতে বাইপ্যাপে রাখা হয়েছে তাঁকে। গত পরশুিদন তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নিউমোিনয়ায় আক্রন্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। হাসপাতালে প্রথমে তাঁকে সিসিইউতে রাখা হয়েছিল। কিন্তুল রাতে তাঁর অবস্থার অবনতি হয়। এখন আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকরা প্রতিমূহুর্তে খোঁজ নিচ্ছেন তাঁর।

বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক। রাতে অবস্থার ভালই অবনতি হয়েছিল। বাইপ্যাপ দেওয়ার পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে হঠাৎই তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা হঠাৎই কমে যায়। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
যদিও আগে থেকেই মদন মিত্রের শ্বাসকষ্টের সমস্যা ছিল। আগেও একাধিকবার অক্সিজেন নিতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ককে। নির্বাচনের সময়ও মিছিলে যোগ দেওয়ায় তাঁকে অক্সিজেন নিতে দেখা গিয়েছিল। গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বৃহস্পতিহবার সকালেও তিনি অনেকটাই সুস্থ ছিলেন। কিন্তু রাতের দিকে হঠাৎই অবস্থার অবনতি হয়।
িনউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। সেকারণে চিকিৎসকরা ঝুঁকি নিতে চাইছেন না। ফুসফুসে অক্সিজেনের ঘাটতি তৈরি হচ্ছে কিনা তা প্রতিনিয়ত দেখা হচ্ছে। প্রতিমুহূর্তে তাঁর চিকিৎসার খোঁজ নিচ্ছেন চিকিৎসকরা। অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
গতকাল রাতে হঠাৎ করে অবস্থার অবনতি হওয়ার সময় প্রবল খিঁচুনি অনুভূত হয়। সেসময় তাঁর বাম কাঁধের হাড় সরে গিয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। আপাতত স্বাসকষ্ট নেই মদন মিত্রের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications