কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কায় অমরনাথ যাত্রার পর বন্ধ করা হল মাচিল যাত্রাও
অমরনাথ যাত্রার পর এবার জঙ্গি হামলার আশঙ্কায় সাসপেন্ড করা হল মাচিল যাত্রাও।
অমরনাথ যাত্রার পর এবার জঙ্গি হামলার আশঙ্কায় সাসপেন্ড করা হল মাচিল যাত্রাও। কাশ্মীরের কিশতওয়ারের পদর এলাকায় মাচিল যাত্রাতেও রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা এমনই জানিয়েছেন রাজ্যপালের দফতর। তীর্য যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে মাচিল যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে।

অমরনাথ যাত্রার সঙ্গেই শুরু হয় মাচিল মাতার যাত্রা। কিস্তোয়ারের পাহাড়ি এলাকা দিয়ে গিয়েছে সেই পূন্যস্থানের দুর্গম পথ। প্রতিবছরই কয়েক হাজার পূন্যার্থী সেখানে যান। এবারও সেই মতোই চলছিল এই পূন্যযাত্রা। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হওয়ায় স্থগিত করা হয়েছে সেই যাত্রা।
কিস্তয়ারের ডেপুটি কমিশনার অঙ্গরেজ সিং রানা অধঃস্তন আধিকারিকরা জানিয়েছেন, গতকাল রাতেই তাঁরা রাজ্যপালের দফতর থেকে চিঠি পেয়েছেন, সেই মতো পদক্ষেপও করা হচ্ছে। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এই পূন্যযাত্রী।
তীর্থযাত্রীদের যতটা দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যপালের দফতর থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই যাত্রা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। কিস্তয়ারা থেকেসমাচির পর্যন্ত চপার যাত্রাও স্থগিত রাখা হয়েছে।
উপত্যকার অত্যন্ত দুর্গম স্থানে রয়েছে এই তীর্থস্থান। মাচিলের কালীমন্দিরের দর্শনে প্রতিবছরই এই শ্রাবণ মাসে ভিড় করেন পূন্যার্থীরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,৭৯৫ ফুট উঁচুতে অবস্থিত এই কালীমন্দির। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই যাত্রা।












Click it and Unblock the Notifications