Maan Ki Baat: জনতাই ইশ্বর, মন কি বাত অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মন কি বাতের শততম পর্ব। ২০১৪ সারে ৩ অক্টোবর থেকে শুরু হওয়া মনকি বাত অনুষ্ঠান আজ একশো পর্ব পূর্ণ করল। তার জন্য বিশেষ আয়োজন করা হয়েছিল। শততম পর্বে একাধিক ইস্যুতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একাধিকবার আবেগতাড়িতও হয়ে পড়েন তিনি।

মন কি বাতের শততম পর্বের জন্য গোটা দেশে বিশেষ আয়োজন করা হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী মোদী শততম পর্বের বার্তা দিতে গিয়ে একাধিকবার আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন।

নরেন্দ্র মোদী

এদিন মন কি বাত অনুষ্ঠানের শততম বর্ষ উপলক্ষ্যে এলাহি আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সব রাজ্যে রাজভবনে এবং বিজেপির শাসিত সব রাজ্যে মুখ্যমন্ত্রীরা মন কি বাস অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। দিল্লিতে বিজেপির সদর দফতরে মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব শোনার জন্য উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ।

এদিন মন কি বাস অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিকে অনুষ্ঠানগুলির কথা স্মরণ করেন। তিনি বলেন মন কি বাত অনুষ্ঠান রেডিও জগতে একটা নতুন দিগন্ত এনে দিয়েছিল। গ্রামের প্রত্যন্ত মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ তৈরি হয়েছিল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।

স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে ভোকাল ফর লোকাল একাধিক ক্ষেত্রে এই মন কি বাত অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তিনি বলেছেন ভারতের সঙ্গে ভারতের পরিচয় করিয়ে দিয়েছে মন কি বাত অনুষ্ঠান। গোটা দেশে স্বচ্ছতার অভিযানে সচেতনতা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই মন কি বাত।

নরেন্দ্র মোদী

করোনা পরিস্থিতিতেও মন কি বাত অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে এদিন মন্তব্য করেছেন তিনি। সেসময় গোটা দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। গোটা দেশের মানুষের আয় এক প্রকার থমকে গিয়েছিল। এই পরিস্থিতিতে মন কি বাত অনুষ্ঠান অত্যন্ত কাজ দিয়েছে। তিনি লোকাল ফর ভোকাল হওয়ার যে বার্তা সেসময় দিয়েছিলেন।

মন কি বাত অনুষ্ঠানে প্রত্যন্ত ভারতের একাধিক মানুষের জীবন বদলে গিয়েছে। প্রত্যন্ত এলাকার বাসিন্দারা নিজেদের পেশাকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। মণিপুরে পদ্মের ডাল থেকে ফাইবার দিয়ে জিনিস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তরুণী। মন কি বাত অনুষ্ঠানের দৌলতেই তাঁর বাণিজ্য এখন বিদেশেও শুরু হয়ে গিয়েছে।

আর কী বললেন প্রধানমন্ত্রী মোদী

পাহাড়কে পরিচ্ছন্ন করার অভিযানও গতি পেয়েছে এন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে। এমনকী শিশু কন্যাদের রক্ষায় মোদা সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানও কাজ করেছে। গোটা দেশে পর্যটন অন্যমাত্রা পেয়েছে। পর্যটন কেন্দ্র গুলিতে পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী সঙ্গে বিদেশে ঘুরতে যাওয়ার আগে নিজের েদশকে ভাল করে ঘুরে দেখার কথা বলেছেন তিনি।

মন কি বাত অনুষ্ঠানের এই সাফল্যের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন জনতাই আমার কাছে ইশ্বর। তাই দেশবাসীকে আরও বেশি করে নিজের দেশ সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন। এমনকী আন্তর্জাতিক স্তরেও যে মন কি বাত অনুষ্ঠান প্রভাব নিয়ে কথা বলেছেন তিনি। মন কি বাত অনুষ্ঠানে বারাক ওবামার সঙ্গে কথোপকথনের কথাও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+