অপেক্ষার অবসান, অবশেষে কেরল দিয়ে এসে গেল বর্ষা

আসার কথা ছিল ৬ তারিখ। কথা রাখেনি। অপেক্ষা করিয়ে দুদিন পড়েই দেখা দিল।

আসার কথা ছিল ৬ তারিখ। কথা রাখেনি। অপেক্ষা করিয়ে দুদিন পরেই দেখা দিল। এক লহমায় দহন যেন কর্পূরের মত উবে গেল। মৌসম ভবনের পূর্বাভাস মতোই আজ ৮ জুন কেরল উপকূলে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর এরই সঙ্গে দেশে আগমন ঘটল বহু প্রতিক্ষিত বর্ষার।

এল বর্ষা

এল বর্ষা

আজ থেকেই কেরলের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির প্রকোপ বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমি বায়ুর প্রভাবে কেরলের ত্রিশূর, এর্ণাকুলাম, কোঝিকোড়ে, মালাপ্পুরম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই চার জেলাতেই লাল সতর্কতা জারি করা হয়েছে।

রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কর্নাটক এবং কেরল উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শুধু ঝড় বৃষ্টি

শুধু ঝড় বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে লাক্ষাদ্বীপেও শুরু হয়েছে ঝড়বৃষ্টি। কেরলে বর্ষা এসে যাওয়ায় আগামী এক সপ্তাহে তা দেশের অন্যান্য ভাগেও ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরপূর্বের রাজ্যগুলিতে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+