Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবীন্দ্র সদনে শায়িত থাকবে দেহ, মুখ্যমন্ত্রী ফিরলে শেষকৃত্য গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের

রবীন্দ্র সদনে শায়িত থাকবে দেহ, মুখ্যমন্ত্রী ফিরলে শেষকৃত্য গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের

আজ বিকেলেই শেষকৃত্য সন্ধ্যা মুখোপাধ্যায়ের। শিল্পীর শেষকৃত্যে অংশ নিতে আজই উত্তরবঙ্গ সফর কাটছাট করে কলকাতায় ফিরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল হাসপাতালেই মারা গিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

কলকাতায় ফিরতে পারেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার সন্ধ্যে সাতটায় মারা যান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। গতকাল মারা যান সন্ধ্যা মুখোপাধ্যায়। শোকস্তব্ধ বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে জানিয়েছেন, নিজের বড় দিদিকে হারালাম। আজই শেষ কৃত্য হওয়ার কথা সন্ধ্যা মুখোপাধ্যায়ের। দুপুর ১২টা থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে তাঁর মরদেহ। রাতে পিস হাভেনে রাখা হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ। দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। বিেকলে কেওড়াতলা মহাশশ্মানে হবে শেষকৃত্য।

গতপরশুই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আজই িতনি ফিরে আসছেন কলকাতায়। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষ কৃত্যে অংশ নেবেন তিনি। পুরসভা ভোটের ফলাফল প্রকাশের দিনেই উত্তর বঙ্গ সফরে গিয়েছিলেন তিনি। বুধবার তাঁর কোচবিহারে কর্মসূচি ছিল। সকালে কোচবিহারের কর্মসূচি শেষ করে কলকাতায় ফিরে আসবেন তিনি জানা গিয়েছে। অনন্ত মহারাজের আমন্ত্রণে কোচবিহারে গিয়েছিলেন তিনি। কবে তিনি সেই কর্মসূচিতে যোগ দিতে পারবেন না। মনে করা হচ্ছে কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী।

Recommended Video

'সন্ধ্যাদি'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলা | Oneindia Bengali

পূর্ণ রাজ্যের মর্যাদায় গান স্যালুটে শেষ কৃত্য সম্পন্ন হবে শেষ কৃত্য। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে। সেখান থেকে শোভাযাত্রা করে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশশ্মানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+