NEET ও JEE পরীক্ষার বিরোধিতা, ফের জোট বাঁধছে বিরোধীরা, আলোচনায় বসছেন মমতা সোনিয়া

NEET ও JEE পরীক্ষার বিরোধিতা, ফের জোট বাঁধছে বিরোধীরা, আলোচনায় বসছেন মমতা সোনিয়া

করোনা পরিস্থিতির মধ্যে JEE, NEET পরীক্ষা নেওয়া কোনওভাবেই সম্ভব নয়। দুটি পরীক্ষাই পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে গতকালই প্রধানমন্ত্রী মোদীকে িচঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই পরীক্ষা বাতিলের দাবি নিয়ে জোট বাঁধতে শুরু করেছে বিরোধীরা। সূত্রের খবর এই নিয়ে আলোচনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করবেন তাঁরা।

পরীক্ষা বাতিলের দাবি

পরীক্ষা বাতিলের দাবি

করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া কোনওভাবেই সম্ভব নয়। এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে সুপ্রিম কোর্টে JEE-NEET রায় পুনর্বিবেচেনার আবেদন করুক কেন্দ্র। বর্তমান পরিস্থিতির গুরুত্বের কথা ভেবে পরীক্ষা স্থগিদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিন। এই নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা।

মমতা-সোনিয়া বৈঠক

মমতা-সোনিয়া বৈঠক

এই JEE-NEET পরীক্ষা বািতলের দাবি নিয়ে এবার একজোট হতে শুরু করেছে বিরোধীরা। সূত্রের খবর এই নিয়ে বৈঠক করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর আড়াইটে নাগাদ এই দুই নেত্রী অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

JEE-NEET পরীক্ষা নিয়ে অবিজেপি রাজ্যগুলির সঙ্গে বৈঠক করবেন মমতা। এবং সোনিয়া। জানা গিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই নিয়ে আলোচনায় বসবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা।

 সেপ্টেম্বরে পরীক্ষা

সেপ্টেম্বরে পরীক্ষা

সর্বভারতীয় JEE, NEET পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ গোটা দেশে বেড়ে চলায় উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এই নিয়ে আগেই পরীক্ষা পিছনোর দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+