গো-রক্ষা হিংসার বিরোধিতায় শিবসেনা, তাদের হিন্দুত্ব নিয়েই তুলল প্রশ্ন
গো-রক্ষার নামে মানুষ হত্যাকে হিন্দুত্ববিরোধী বলেই জানাল শিবসেনা, প্রধানমন্ত্রীকে গো- মাংস নিয়ে নির্দিষ্ট নীতি প্রণয়নের পরামর্শ ।
গো-রক্ষার নামে মানুষ হত্যাকে সরাসরি হিন্দুত্ববিরোধী বলেই অ্য়াখ্যা দিল শিবসেনা। সেইসঙ্গে গো- মাংস নিয়ে কেন্দ্রীয় সরকারকে একটি নীতি প্রণয়নের পরামর্শও দিয়েছে শিবসেনা।

গত কয়েকদিন ধরেই গো-রক্ষার নামে একের পর এক পিটিয়ে খুনের ঘটনা ঘটছে দেশজুড়ে। কখনও হরিয়ানা কখনও উত্তরপ্রদেশ আবার কখনও বিহার, ঝাড়খণ্ডে। প্রধানমন্ত্রী গত সপ্তাহেই জানিয়েছেন, গো ভক্তির নামে মানুষ খুন মেনে নেওয়া যায় না। তথাকথিত গো-রক্ষকদের ওপর ক্ষুব্ধ হয়েছেন
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। এবার সাম্প্রতিক এই ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে উদ্ধব ঠাকরের দল। দলের মুখপত্র সামনা-তে একটি প্রতিবেদনে গো-রক্ষার নামে মানুষ খুনের তীব্র নিন্দা করা হয়েছে। সেইসঙ্গে আরও বলা হয়েছে, গো-মাংস হচ্ছে সাধারণ মানুষের খাদ্যরুচি, জীবিকা ও কর্মসংস্থানের বিষয়। এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নীতি প্রণনয়ের দাবি জানিয়েছে শিবসেনা।
দলীয় মুখপত্রে শিবসেনার বক্তব্য, যারা এতদিন পর্যন্ত যারা গো-রক্ষার নামে সরব ছিলেন তারা হিন্দু কিন্তু এখন তারাই হত্যাকারী ছাড়া আর কিছু নয়। এদিন গো-রক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করা হয়েছে শিবসেনার মুখপত্রে।












Click it and Unblock the Notifications