মোদীকে দেওয়া চিঠি নিয়ে বিতর্কের মধ্যেই ফের গণপিটুনি! দিল্লিতে মৃত্যু বালকের
প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া বিদ্বজ্জনদের চিঠি নিয়ে বিতর্কের মধ্যেই ফের গণপিটুনি।
প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া বিদ্বজ্জনদের চিঠি নিয়ে বিতর্কের মধ্যেই ফের গণপিটুনি। বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিম দিল্লির আদর্শনগরে এই গণপিটুনির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ১৬ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। চুরির অভিযোগে এই গণপিটুনি চলে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। বালক একটি বাড়িতে ঢুকেছিল চুরির উদ্দেশে। তাকে হাতেনাতে ধরে ফেলে বাড়ির মালিক। চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরাও। এরপরেই শুরু হয়ে যায় গণপিটুনি। অভিযুক্ত বালক একই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ওই বালকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় বাড়ির মালিক-সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তজদের বিরুদ্ধে ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে আদর্শনগর থানায়।












Click it and Unblock the Notifications