কিশোরীকে ধর্ষণ বৃদ্ধের, ধর্ষণ করে আক্রান্তের হাতে দশটাকা গুজে দিল অভিযুক্ত

মাত্র দশ টাকার প্রলোভনে পড়ে ৭৬ বছর ও ৪৭ বছরের দুই ব্যক্তির কাছে ধর্ষিত হতে হল ১৩ বছরের এক কিশোরীকে। ঘটনাটি ঘটেছে মধ্য ছত্তিশগড়ের বালোদা বাজার জেলায়। রবিবার অভিযুক্তদের গ্রেফতার করার পর জেলা পুলিশের এক কর্মকর্তা জানান যে ১০ টাকার লোভ দেখিয়ে ৭৬ বছরের ওই বৃদ্ধ কিশোরীকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপর সে তার আর এক বন্ধুকেও ডাকে ওই কিশোরীকে ধর্ষণ করার জন্য।

কিশোরীকে ধর্ষণ বৃদ্ধের

বালোদা বাজারের এসপি দূপক ঝা জানিয়েছেন যে ৭৬ বছরের কুঞ্জিরাম বর্মা ও ৪৭ বছরের রমেশ বর্মাকে রবিবারই গ্রেফতার করা হয়। কিশোরীর বাড়ির লোক পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানানোর পরই গ্রেফতার হয় অভিযুক্তরা। ঝা বলেন, '‌কিশোরীকে কুঞ্জিরাম ১০ টাকার প্রলোভন দিয়ে নিয়ে যায় এবং এরপর সে রমেশকে ডাকে। মেয়েটি আমাদের জানিয়েছে যে তারা তাকে তিনবার ধর্ষণ করে।'‌ জানা গিয়েছে, কুঞ্জিরাম বাড়িতে একাই থাকে এবং কিশোরীকে দশ টাকা দেবে বলে বাড়িতে ডেকে পাঠায়। এরপর সে এবং রমেশ কিশোরীকে ধর্ষণ করে। অভিযুক্ত রমেশের ওই এলাকায় মুদির দোকান রয়েছে।

ধর্ষণের ঘটনাটি জানাজানি হয় তখনই যখন শনিবার মেয়েটির এক প্রতিবেশী তাকে কুঞ্জিরামের বাড়ি থেকে বের হতে দেখে। ওই মহিলা কিশোরীর মাকে সতর্ক করে তাঁর মেয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলতে বলে। পুলিশের কাছে যখন মেয়েটি আসে তখন সে পেটে ব্যথা ও বমি হচ্ছে বলে অভিযোগ করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার পর সোমবার ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা ও পকসো আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+