‘চামড়ার বলের মতো হয়ে গেছে ফুসফুস!’ করোনায় মৃত বৃদ্ধের ময়নাতদন্তের রিপোর্টে ভীত চিকিৎসকেরা

‘চামড়ার বলের মতো হয়ে গেছে ফুসফুস!’ করোনায় মৃত বৃদ্ধের ময়নাতদন্তের রিপোর্টে ভীত চিকিৎসকেরা

ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে গোটা দেশ। ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষ ছুঁইছুঁই। এদিকে মারণ করোনার কামড়ে শরীরে একাধিক বড়সড় সমস্যার কথা শুনেছেন অনেকেই কিন্তু বর্তমানে কর্নাটকের এক করোনা আক্রান্ত বৃদ্ধের অটোপসি রিপোর্ট দেখে আঁতকে উঠছেন সকলে। সেখানে দেখা যাচ্ছে করোনার থাবায় শরীরের অভ্যন্তরণীণ একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ যেমন ঝাঁজরা হয়ে গেছে তেমনই ফুসফুসেও নেমে এসেছে করাল থাবা।

‘চামড়ার বলের মতো হয়ে গেছে ফুসফুস!’ করোনায় মৃত বৃদ্ধের ময়নাতদন্তের রিপোর্টে ভীত চিকিৎসকেরা

সূত্রের খবর, ওই বৃদ্ধের মৃত্যু ১৮ ঘন্টা পরে করা ময়নাতদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে করোনার কারণে তার ফুসফুস কার্যত চামড়ার বলের মতো শক্ত হয়ে গেছে। পাশাপাশি অনেক শিরা-উপশিরাতেই রক্ত জমাট বেঁধে গেছে, অনেক ধমনী ফেটে রক্তক্ষরণ হয়েছে। এদিকে ৬২ বছরের এই বৃদ্ধের অটোপসি করেন অক্সফোর্ড মেডিকেল কলেজের ডাঃ দীনেশ রাও। তিনিই বৃদ্ধের ফুসফুসের এই অবস্থা দেখে কার্যত হাঁ হয়ে গেছেন।

অটোপসি প্রসঙ্গে বলতে গিয়ে ডাঃ দীনেশ রাও বলছেন, “ কোভিড আক্রান্তদের ময়নাতদন্ত তাদের শরীরে রোগের অগ্রগতি বুঝতে সহায়তা করে। মৃত ব্যক্তিদের শরীর থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই মারণ ভাইরাসের ধা ও ভার বুঝে পরবর্তী রোগীদের চিকিৎসা চালিয়ে নিয়ে যেতে বিশেষ সুবধা হয়। করোনা আক্রান্তদের ক্ষেত্রে গলা এবং মুখ, ফুসফুসের পৃষ্ঠ, শ্বাস প্রশ্বাসের প্যাসেজ, ঘাড়ে এবং ত্বকের উপর ময়নাতদন্তের উপরের বিশেষ জোর দেওয়া হয়। কারণ ওই সমস্ত জায়গাতেই মারণ ভাইরাসের কামর সবথেকে বেশি জোরালো হয়।” প্রসঙ্গত উল্লেখ্য করোনার সংক্রমণের পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে বিশেষজ্ঞরা এটাও জানাচ্ছেন মৃত্যুর পরেও করোনা আক্রান্ত ব্যক্তিরা আগের মতোই সমান ভাবে সংক্রমক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+