'বয়ফ্রেন্ড' থাকার অপরাধে মেয়েদের খালে ছুঁড়লেন বাবা মা , মৃত ১
'বয়ফ্রেন্ড' রয়েছে এমন সন্দেহে দুই যমজ কিশোরীকে ক্যানেল ছুঁড়ে ফেলে দিলেন তাদের বাবা মা। এমনই নির্মম ঘটনা ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। ঘটনায় মারা যায় এক তাদের এক মেয়ে।
লুধিয়ানা, ১ মার্চ : 'বয়ফ্রেন্ড' রয়েছে এমন সন্দেহে দুই যমজ কিশোরীকে ক্যানেল ছুঁড়ে ফেলে দিলেন তাদের বাবা মা। এমনই নির্মম ঘটনা ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। ঘটনায় মারা যায় ওই দম্পতির এক মেয়ে।
জ্যোতি ও প্রীতি নামের ১৫ বছর বয়সী দুই যমজ বোনের কোনও 'বয়ফ্রেন্ড' রয়েছে এমন সন্দেহ করেন তাদের বাবা মা। ঘটনার সূত্রপাত সোমবার রাতে দুই বোনের দেরি করে বাড়ি ফেরা নিয়ে। দেরি হওয়ার কারণ হিসাবে তাদের বাবা ও মা সন্দেহ করেন দুই বোনের পুরুষ সঙ্গী আছে। বাবা ও মাকে লুকিয়ে তারা সম্পর্ক চালিয়ে যাচ্ছে বলেও ধারণা হয় জ্যোতি ও প্রীতির বাবা মায়ের।

এরপরই দুই মেয়ের খাবারে মাদক মিশিয়ে দেন তাদের বাবা। এতে মেয়েরা অচৈতন্য হয়ে পড়ে। তখন তাদের নিয়ে গিয়ে খালে ফেলে দেন দুই কিশোরীর বাবা মা। খালে ছুঁড়ে ফেলার আগে জ্যোতির গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে দেওয়া হয় বলেও পুলিশ জানিয়েছে। ঘটনায় মারা যায় জ্যোতি। যদিও জীবিত অবস্থায় উদ্ধার হয় আরেক বোন প্রীতি।
এরপর লুধিয়ানার সিধওয়ান ক্যানালে দুই কিশোরীকে প্রথমে ভেসে আসতে দেখেন স্থানীয়রা। তখনই খবর দেওয়া হয় পুলিশকে। উদ্ধারের পর পুলিশের কাছে প্রথমে নিজেকে অনাথ বলে দাবি করে প্রীতি। পরে পুলিশি জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করে নেয় সে।












Click it and Unblock the Notifications