বয়ফ্রেন্ড থাকায় মেয়েদের ঘুমের ওষুধ খাইয়ে খালের জলে ফেলল মা-বাবা, মৃত এক সন্তান
য়ফ্রেন্ড থাকতে পারে এই সন্দেহে পাঞ্জাবের লুধিয়ানার এক দম্পতি নিজের দুই কিশোরী মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে খালে ফেলে দিল। দুই মেয়ের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, অন্যজনের মৃত।
লুধিয়ানা, ১ মার্চ : বয়ফ্রেন্ড থাকতে পারে এই সন্দেহে পাঞ্জাবের লুধিয়ানার এক দম্পতি নিজের দুই কিশোরী মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে খালে ফেলে দিল। দুই মেয়ের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, অন্যজনের মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, যে মারা গিয়েছে তার নাম জ্যোতি বয়স ১৫ বছর। জ্যোতির বোন প্রীতিকে উদ্ধার করা হয়েছে। প্রীতি ও জ্যোতির বাবা-মা উদয় চাঁদ এবং লক্ষ্মীর বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে এই ঘটনার পর থেকেই দুজনে পলাতক।

পুলিশের তরফে জানানো হয়েছে, দুই বোনই দশম শ্রেণীর ছাত্রী। সোমবার রাত করে তারা বাড়ি ফেরে। মেয়েরা তাদের সম্মতি ছাড়াই কোনও সম্পর্কে জড়িয়েছে বলে সন্দেহ করে মা-বাবা। এরপর মেয়েদের রাতের খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দেয় বাবা। এরপর দুই মেয়ে অচৈতন্য হয়ে গেলে দুজনকে নিয়ে গিয়ে খালে ফেলে আসে বাবা-মা।
ঘটনার একদিন পরে স্থানীয় লোকজন দেখতে পায় দুজন মেয়ে জলে ভাসছে। এরপর লুধিয়ানার বরেওয়াল ব্রিজের কাছে সিদ্ধান খাল থেকে দুজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে জ্যোতিকে মৃত বলে ঘোষণা করা হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications