লখনউ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যে যোগ হতে চলেছে সিএএ
এবার কলেজের পাঠ্যে যোগ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন। লখনউ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে এই সিএএ যোগ হবে বলে জানা গিয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শশী শুক্লে বলেন, 'রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অন্তর্গত এই সিএএকে যোগ করা হবে। এটা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তাই এটা পড়াও দরকার। এই বিষয়ে যুক্ত করা হয়েছে সিএএ কি, কেন এবং কবে নাগরিকত্ব আইন সংশোধন হল।’ আগামী শিক্ষাবর্ষ থেকেই এটি পড়ানো হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নে পালিয়ে আসা হিন্দু, খিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সি সম্প্রদায়কে সিএএ–এর অন্তর্গত ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে। যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছে। যদিও এই আইন প্রত্যাহার করার জন্য দেশজুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন বহু মানুষ।












Click it and Unblock the Notifications