স্কুটারে সওয়ার প্রিয়ঙ্কা, ট্রাফিক পুলিশের ফাইন ৬১০০ টাকা

ট্রাফিক আইন ভেঙেছিলেন প্রিয়ঙ্কা। ফলে স্কুটারের মালিককে ৬১০০ টাকা জরিমানা করছে লখনৌ ট্রাফিক পুলিশ।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জেরে লখনৌতে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন আইপিএস এসআর দাবাপুরীকে। তাঁর পরিবারের সদস্যদের সঙঅগে সাক্ষাত করতে যেতে কংগ্রেস নেতার স্কুটারে সওয়ার হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ভদরা। কিন্তু এব্যাপারে তিনি ট্রাফিক আইন ভেঙেছিলেন প্রিয়ঙ্কা। ফলে স্কুটারের মালিককে ৬১০০ টাকা জরিমানা করছে লখনৌ ট্রাফিক পুলিশ।

 স্কুটারে সওয়ার প্রিয়ঙ্কা, ট্রাফিক পুলিশের ফাইন ৬১০০ টাকা

২৮ ডিসেম্বর কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী উত্তর প্রদেশ কংগ্রেসের নেতা ধীরাজ গুজ্জরকে সঙ্গে নিয়ে এসআর দারাপুরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এসম্পর্কে লখনৌ-এর অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক পুর্ণেন্দু সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ধীরাজ গুজ্জর স্কুটার চালাচ্ছিলেন। আর প্রিয়ঙ্কা গান্ধী ছিলেন তাঁর পিছনে। কিন্তু ট্রাফিক আইন না মানায় স্কুটারের মালিক রাজদীপ সিংকে ৬১০০ টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ কর্তা আরও জানিয়েছেন, স্কুটারে সওয়ার দুজন পাঁচটি আইন ভঙ্গ করেছিলেন। যার মধ্যে রয়েছে হেলমেট না পরা, ট্রাফিক লাইটকে অনুসরণ না করা, ভুল নম্বর প্লেট রেজিস্ট্রেশন, খারাপভাবে গাড়ি চালানোা এবং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো। তিনি আরও জানিয়েছেন, ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এই ট্রাফিক আইন অমান্য ধরা পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+