লখনৌর বাড়িতে লুকিয়ে জঙ্গি, কয়েক ঘন্টা ধরে চলছে এটিএস-এর সঙ্গে গুলির লড়াই

উত্তরপ্রদেশের নির্বাচনের সপ্তম তথা শেষদফার বিধানসভা নির্বাচনের আগেই লখনৌয়ে সন্দেহজনক জঙ্গির উদ্দেশ্যে এটিএস-এর এনকাউন্টার। মনে করা হচ্ছে এক জঙ্গি এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে।

লখনৌ, ৭ মার্চ : উত্তরপ্রদেশের নির্বাচনের সপ্তম তথা শেষদফার বিধানসভা নির্বাচনের আগেই লখনৌয়ে সন্দেহজনক জঙ্গির উদ্দেশ্যে এটিএস-এর এনকাউন্টার। মনে করা হচ্ছে এক জঙ্গি এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। এর পরই বাড়ির ভিতর থেকে গুলি চালানো হয় বলে খবর।

ঠাকুরগঞ্জ এলাকায় এই এনকাউন্টার চলছে। এই অপারেশন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। সন্দেহভাজনের কাছে কমপক্ষে একটি পিস্তল আছে বলে মনে করা হচ্ছে।

এটিএস-এর সঙ্গে গুলির লড়াই

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে, মধ্যপ্রদেশে একটি প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হন ৯ ‌যাত্রী। ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ। ওই ব্যক্তিকে ধরতে ঠাকুরগঞ্জে তাঁর বাড়িতে পুলিশ পৌঁছতেই শুরু হয়েছে গুলির লড়াই।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই জঙ্গিকে ধরতে কমপক্ষে ২০ জন কমান্ডোকে অপারেশনে মোতায়েন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+