ভারতে অবৈধ উপায়ে বসবাস, ৩ বাংলাদেশিকে কারাবাসের নির্দেশ

অবৈধভাবে ভারতে বসবাসের জন্য তিন বাংলাদেশিকে পাঁচবছরের কারাবাসের আদেশ দিল লখনৌ-এর এক আদালত।

অবৈধভাবে ভারতে বসবাসের জন্য তিন বাংলাদেশিকে পাঁচবছরের কারাবাসের আদেশ দিল লখনৌ-এর এক আদালত। কারাবাস ছাড়াও অভিযুক্তদের প্রত্যেককে ১৯ হাজার টাকা করে জরিমানাও ধার্ষ করা হয়েছে। ভারতে বসবাসের জন্য তারা ভিসা ও পাসপোর্ট জাল করেছিল বলে অভিযোগ।

২০১৭ সালে ট্রেন থেকে গ্রেফতার

২০১৭ সালে ট্রেন থেকে গ্রেফতার

২০১৭ সালে অমৃতসর-হাওড়া এক্সপ্রেসে যাওয়ার সময় লখনৌ থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযুক্তদের পরিচয় প্রকাশ

অভিযুক্তদের পরিচয় প্রকাশ

যাঁদের কারাবাসের আদেশ দেওয়া হয়েছে, তারা হল মহম্মদ ফিরদৌস, ইমরান এবং ফরিরুদ্দিন।

তদন্ত এটিএস-এর

তদন্ত এটিএস-এর

এরপরেই উত্তরপ্রদেশ এটিএসের তরফ থেকে মামলা দায়ের করা হয়। তদন্তে এটিএস দেখে, তিনজনই জাল ভিসা ও পাসপোর্ট তৈরি করেছে। অভিযুক্তরা ভারতে তাদের পরিচয় প্রমাণের জন্য ভুয়ো দলিল জোগার করেছে বলেও অভিযোগ করেছে আদালত। আদেশে আদালত জানিয়েছে, এটিএস সফলভাবে তদন্তের কাজ সম্পূর্ণ করেছে।

জরিমানা না দিলে বাড়বে কারাবাসের মেয়াদ

জরিমানা না দিলে বাড়বে কারাবাসের মেয়াদ

আদেশ দিতে গিয়ে বিশেষ বিচারক সঞ্জীহ কুমার বলেছেন, যদি অভিযুক্তরা জরিমানা দিতে না পারে, তাহলে তাদের কারাবাসের মেয়াদ আরও ছয় মাস করে বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+