LSD Spread: আন্তঃরাজ্য গবাদি পশু পরিবহণ নিষিদ্ধ করার নির্দেশ যোগী আদিত্যনাথের
আন্তঃরাজ্য গবাদি পশু পরিবহণ নিষিদ্ধ করতে উদ্যোগ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লাম্পি ভাইরাসের সংক্রমণ রুখতে সম্প্রতি কড়া নির্দেশ জারি করেছেন। কোনওভাবেই গবাদি পশুর আন্তরাজ্য পরিবহণ করা যাবে না। যেভাবে লাম্পি ভাইরাস সংক্রমিত হয়ে চর্মরোগ চড়াচ্ছে, তার বিস্তার নিষিদ্ধ করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, লম্পি ভাইরাস সংক্রামিত গবাদি পশু, উদ্ধার হওয়া গবাদি পশু এবং অ-সংক্রমিত গবাদি পশুদের জন্য পৃথকীকরণের ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গবাদি পশুদের লম্পি ভাইরাস থেকে রক্ষা করার প্রস্তুতি পর্যালোচনা করেছেন এবং কর্মকর্তাদের একটি বিশেষ টিকা প্রচারাভিযান চালু করারও নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, লাম্পি ভাইরাসটি অনেক রাজ্যে ব্যাপকভাবে গবাদি পশুর ক্ষতি করেছে। তাই এর বিস্তার বন্ধ করতে রাজ্যকে অবশ্যই মিশন মোডে কাজ করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজ্যে পশু মেলার আয়োজন স্থগিত করা উচিত বলে তিনি জানান। আন্তঃরাজ্য পশু পরিবহনও নিষিদ্ধ করা উচিত।
তিনি নির্দেশ জারি করেছেন, সংক্রমণের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে দুগ্ধ খামারিদের। গোশালায় অপ্রয়োজনীয় প্রবেশ নিষিদ্ধ করা উচিত বলেও তিনি জানান। এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশেষ টিকাদান অভিযানে মনোনিবেশ করার কথা জানিয়েছেন।
তিনি বলেন, গবাদি পশুদের লাম্পি ভাইরাস থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ টিকাকরণ অভিযান চালানো প্রয়োজন। যেহেতু ভাইরাসটি মশার মাধ্যমে ছড়ায়, তাই গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন এবং পশুপালন বিভাগের সমন্বয়ে গ্রাম ও শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা উচিত। কোনো অবস্থাতেই সংক্রমণ ছড়ানো উচিত নয়।
এদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, গবাদি পশুপালকদেরও এই বিষয়ে সচেতন করতে হবে। সম্প্রতি গবাদি পশুদের পৃথক ঘেরের বন্দোবস্ত করা হয়েছে। ১১.৮৯ লক্ষ গরু সুরক্ষিত রয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী সহভাগিতা যোজনা গো-রক্ষার জন্য আশাব্যঞ্জক ফলাফল দিয়েছে।
এখন পর্যন্ত এই প্রকল্পের অধীনে ১.৮৫ লক্ষেরও বেশি গরু গো-সেবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গরুর রক্ষণাবেক্ষণের জন্য প্রতি গরু ৩০ টাকা হারে খাদ্য সরবরাহ করা হচ্ছে। এখন তা বাড়িয়ে গরু প্রতি ৫০ টাকা করার দাবি উঠেছে। এই বিষয়ে কোনও বকেয়া থাকা উচিত নয় বলে তিনি জানিয়েছেন।
রাজ্য সরকার সেবার মনোভাব নিয়ে পশুপালন ও সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গবাদি পশু-সহ সমস্ত গবাদি পশু পালনকারীদের উৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে অনেক পরিকল্পনা চালানো হচ্ছে। যোগ্য ব্যক্তিরা যাতে এর সুবিধা পান তা নিশ্চিত করা উচিত বলে তিনি জানান।












Click it and Unblock the Notifications