নাথুরাম গডসেকে নিয়ে সাধ্বী প্রজ্ঞা! লোকসভায় 'বিতর্কিত' অংশ বাদ দিলেন স্পিকার

এবার আর অন্য কোথাও নয়। বিতর্কে অংশ নিয়ে একেবারে লোকসভার মধ্যেই মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে মন্তব্য করলেন বিজেপি সদস্য প্রজ্ঞা ঠাকুর।

এবার আর অন্য কোথাও নয়। বিতর্কে অংশ নিয়ে একেবারে লোকসভার মধ্যেই মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে মন্তব্য করলেন বিজেপি সদস্য প্রজ্ঞা ঠাকুর। এই সময় বিরোধী সদস্যরা শোরগোল ফেলে দেন। যার জেরে স্পিকার ওম বিড়লা। বক্তব্যের বিতর্কিত অংশ বাদ দেওয়ার নির্দেশ দেন।

নাথুরাম গডসেকে নিয়ে সাধ্বী প্রজ্ঞা! লোকসভায় বিতর্কিত অংশ বাদ দিলেন স্পিকার

লোকসভায় এসপিজি বিল নিয়ে আলোচনা চলছিল। সেই সময় ডিএমকে সদস্য এ রাজা মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের একটি বক্তব্য তুলে ধরেন। সেই সময় বাধা দিয়ে প্রজ্ঞা বলেন, দেশভক্তের উদাহরণ কখন উদাহরণ হিসেবে দেওয়া উচিত নয়।

ডিএমকে সাংসদ রাজা বলেন, গডসে নিজে বলেছেন,তিনি গান্ধীর বিরুদ্ধে ছিলেন ৩২ বছর। শেষমেষ তাঁকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি এ রাজা আরও বলেন, গডসে গান্ধীকে মেরেছিলেন, কেননা, তিনি নির্দিষ্ট দর্শনে বিশ্বাস করেন।

এই সময় প্রজ্ঞা ঠাকুরের বক্তব্যে বিরোধিতা করতে থাকেন বিরোধী সদস্যরা। অন্যদিকে বিজেপি সদস্যরা প্রজ্ঞাকা বসে পড়ার জন্য অনুরোধ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+