লোকসভা নির্বাচনের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

মধ্যপ্রদেশের বিদিশা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুষমা স্বরাজ। প্রয়াত প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজন দাঁড়াবেন উত্তর-মধ্য় মুম্বই কেন্দ্রে কংগ্রেসের প্রিয়া দত্তের বিরুদ্ধে। যদিও বিজেপি এই আসনটির জন্য প্রথমে প্রীতি জিনটাতে প্রস্তাব দিয়েছিল। প্রীতি রাজি না হওয়ায় কোনও তারকা প্রার্থীকেই এই আসনে দাঁড় করাবে ভেবেছিল বিজেপি।
এখানে ক্লিক করে বিজেপির সম্পূর্ণ তৃতীয় প্রার্থী তালিকা দেখুন
যশবন্ত সিংহের ছেলে জয়ন্ত সিংহ হাজারিবাগ থেকে দাঁড়াবেন। রাষ্ট্রীয় জনতা দলের বিদ্রোহী নেতা রমকৃপাল যাদব সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি দাঁড়াবেন পাটুলিপুত্র লোকসভা কেন্দ্র থেকে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার সহকারি শোভা করন্দলাজে উডুপি থেকে দাঁড়াবেন।
তবে এদিনও নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র ঘোষণা করেনি বিজেপি।












Click it and Unblock the Notifications