লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আজই করবে নির্বাচন কমিশন

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আজই করবে নির্বাচন কমিশন
নয়াদিল্লি, ৫ মার্চ : কত তারিখ থেকে কত তারিখ, ক'দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে তার দিন ঘোষণা আজই করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুয়ায়ী, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহেই শুরু হতে পারে নির্বাচন। তবে সঠিক দিনক্ষণ জানাবেন মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পত। সকাল সাড়ে দশটা নাগাদ বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে জানানো হবে লোকসভার দিনসূচি।

নির্বাচন কমিশন দফতরসূত্রে খবর, এবছর মোট ৮১ কোটি ভোটার নির্বাচনে অংশগ্রহণ করবেন। ২০০৯ সালের ভোটের নিরিখে এবছর মোট ভোটারের সংখ্যা ১০ কোটি বৃদ্ধি পেয়েছে। এই ১০ কোটির মধ্যে ৪ কোটি ভোটারের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে এবং এই প্রথম বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন।

নির্বাচন সাত দফায় হতে পারে। যদিও নির্বাচনের গোটা পর্বটি ছয় দফায় কমিয়ে আনার চেষ্টা চালানো হয়েছে। আজই জানা যাবে এবারের নির্বাচন সাত দফায় না ছয় দফায় হবে। ২০০৯ সালে পাঁচ দফায় লোকসভা নির্বাচন হয়েছিল। ১৬ এপ্রিল শুরু হয়ে তা চলেছিল ১৩ মে পর্যন্ত।

আজ সাংবাদিক সম্মেলন করে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনের সাধারণ আচরণবিধি লাগু হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+