মার্চ পয়লায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি দাম ৮৫০ ছুঁই ছুঁই
মার্চ পয়লায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি দাম ৮৫০ ছুঁই ছুঁই
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মার্চের এক তারিখ থেকে ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। এই নিয়ে এক মাসে চারবার দাম বাড়ল রান্নার গ্যাসের। কলকাতায় এখন ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৮৪৫ টাকা ৫০ পয়সা। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। এক মাসে মোট ১২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের।

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে এক মাসে চারবার দাম বাড়ল রান্নার গ্যাসের। মার্চ পয়লায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৮৪৫ টাকা ৫০ পয়সা। আজ ২৫ টাকা দাম বেড়েছে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের। ডিসেম্বর মাস থেকে মোট ২২৫ টাকা রান্নার গ্যাসের দাম বেড়েছে। আর এক মাসে দাম বেড়েছে ১২৫ টাকা। কিন্তু বদলায়নি ভর্তুকির পরিমাণ। ১৯ টাকা হয়ে রয়ে গিয়েছে ভর্তুকির পরিমান।

মধ্যবিত্তের হেঁসেলে আগুন
এক মাসে মোট ১২৫ টাকা রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিঃশ্বাস উঠেছে। প্রায় ৮৫০ টাকা রান্নার গ্যাসের দাম হতে চলেছে। পরিস্থিতি অত্যন্ত সংকট জনক জায়গায় চলে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এভাবে রান্নার গ্যাসের দাম বাড়তে থাকলে সংসারচালানো সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

প্রতিবাদে পথে মমতা
কয়েকদিন আগেই রান্নার গ্যাস দাম বৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের রাজপথে ই-স্কুটার চালিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন তিনি। তিনি অভিযোগ করেন মোদী সরকার আসার পরেই জ্বালানি তেল ও রান্নার গ্যাসের গাম হু হু করে বাড়তে শুরু করেছে। সাধারণ মানুষের রান্না ঘরে আগুন ধরিয়েদিয়েছেন মোদী।

৮০০ টাকার গ্যাস ৪০০ টাকা করতে হবে
মমতা বন্দ্যোপাধ্যায় ৮০০টাকার রান্নার গ্যাস ৪০০ টাকা করারা দাবি জানিয়েছেন। নইলে বৃহত্তর আন্দোলনে নামার হুঙ্কার দিয়েছেন তিনি। মোদী কেরসিন তেলের ভর্তুকিও তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন। মোদী সরকার আসার আগে রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা ছিল।মোদী সরকার আসার পরেই রান্নার গ্যাসের দাম ৮০০ টাকায় পৌঁছে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications