রান্নার গ্যাসের দাম বাড়ল ৩.৪৬ টাকা

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : ফের রান্নার গ্যাসের দাম বাড়ল। গ্যাস ডিলারদের কমিশন ৯ শতাংশের বেশি বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। টাকার অঙ্কে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি ৩.৪৬ টাকা বৃদ্ধি হয়ে যা দাঁড়াল ৪০.৭১ টাকায়।
ফলস্বরূপ একই অনুপাতে বৃদ্ধি পেল রান্নার গ্যাসের খুচরা বিক্রিও। মঙ্গলবার তেল মন্ত্রক আধিকারিক একথা জানিয়েছেন। আজ থেকেই এর প্রভাব পড়বে বলেও জানিয়েছেন তিনি। দিল্লিতে রান্নার গ্যাসের দাম ছিল প্রতি ১৪.২ কেজি সিলিন্ডার ৪১০.৫০ টাকা। দাম বৃদ্ধির ফলে তা বেড়ে দাঁড়াল ৪১৩.৯৬ টাকা।
গত বছরের অক্টোবরেই এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল। সেক্ষেত্রেও ডিলারদের কমিশন বৃদ্ধির কারণেই ৩৯৯ টাকা থেকে একলাফে উঠে যায় ৪১০.৫০ টাকায়।
বেতন বা মজুরির মতো খরচ মাথায় রেখে গ্যাস ডিলারদের কমিশনও বার্ষিক পুনর্বিবেচনা করার প্রস্তাব আনা হয়েছে। যদিও ভরতুকি অযোগ্য ১৪.২ কেজির রান্নার গ্যাসে অতিরিক্ত ৭৫ পয়সা কমিশনের বৃদ্ধি হয়নি বলেও জানিয়েছেন ওই আধিকারিক। বর্তমানে ভরতুকি বিহীন রান্নার গ্যাসের দাম দিল্লিতে ১০১৭.৫০ টাকা।
গত বছরের ৭ অক্টোবর শেষ বার রান্নার গ্যাসের দামে পুনর্বিবেচনা করে ২৫.৮৩ টাকা থেকে বাড়িয়ে ৩৭.২৫ টাকা করা হয়। গ্যাস জিলারদের কমিশন গত ৬ বছরে দ্বিগুনেরও বেসি বৃদ্ধি পেয়েছে।












Click it and Unblock the Notifications