LPG Price Hike: টানা পাঁচ মাস বাড়ল এলপিজি গ্যাসের দাম, কলকাতায় সবচেয়ে বেশি; জেনে নিন কত

LPG Price Hike: ফের বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। পয়লা ডিসেম্বর পড়তেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-সহ অন্যান্য কোম্পানিগুলির। এই নিয়ে টানা পাঁচমাস দাম বাড়ল বাণিজ্যিক (Commercial) এলপিজি সিলিন্ডারের।

বাণিজ্যিক গ্যাসের সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতা ও মুম্বইতে। যার জেরে রেস্তোরাঁ, হোটেল, ফ্যাক্টরি, কেমিক্যাল ল্যাব ও অন্যান্য শিল্পে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা। কলকাতায় (Kolkata) এতদিন সবচেয়ে কম দাম ছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। বেশিরভাগ বড় শহরগুলিতে ১৫.৫ টাকা থেকে ১৬.৫ টাকা বাড়তে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম।

lpg

রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৮১৮.৫০ টাকা। গত মাসে যা ছিল ১৮০২ টাকা। মুম্বইতে ১৭৫৪.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৭১ টাকা। চেন্নাইতে ১৯৬৪.৫০ টাকা থেকে বেড়ে বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৮০.৫০ টাকা, কলকাতায় ১৯১১.৫০ টাকা থেকে ১৯২৭ টাকা দাঁড়িয়েছে সেই দাম।

গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচ মাসে কলকাতায় ১৭১ টাকা পর্যন্ত বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। যদিও গৃহস্থের রান্নার গ্যাসের (Domestic LPG) দাম অপরিবর্তিতই থাকছে। ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একই রাখার সিদ্ধান্ত নিয়েছে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। গত অগাস্ট মাস একই দাম রয়েছে ঘরোয়া রান্নার গ্যাসের।

পয়লা ডিসেম্বর অনুযায়ী, দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮০৩ টাকা। মুম্বইতে ৮০২.৫০ টাকা ও চেন্নাইতে ৮১৮.৫০ টাকা রয়েছে দাম। রান্নার গ্যাসের ক্ষেত্রেও কলকাতায় সবচেয়ে বেশি দাম। কলকাতায় এলপিজি রান্নার গ্যাসের (Kolkata LPG price) সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা।

ডিসেম্বরে বড় শহরগুলিতে পেট্রল ডিজেলের দামেও (Petrol Diesel Price) কোনও পরিবর্তন হল না। এদিকে জেট ফুয়েলের (Jet Fuel) দাম ১.৪৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত খুচরো তেল কোম্পানিগুলির। সেপ্টেম্বর ও অক্টোবরে কমার পর নভেম্বরে বেড়েছিল দাম। ডিসেম্বর পড়তেই ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত। এর ফলে প্রভাব পড়তে পারে বিমানের ভাড়াতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+