উৎসব মিটতেই লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম, ফের মাথায় হাত মধ্যবিত্তের

ফের একবার দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের। এই নিয়ে পরপর তিন মাস লাগাতার মূল্যবৃদ্ধি হল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬.৫ টাকা হারে।

ফের একবার দাম বাড়ল ভর্তুকিযুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের। এই নিয়ে পরপর তিন মাস লাগাতার মূল্যবৃদ্ধি হল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬.৫ টাকা হারে। ফলে দিল্লিতে সিলিন্ডার পিছু দিতে হবে ৬৮১ টাকা ৫০ পয়সা। যা অক্টোবরে ছিল ১৪.২ কেজি সিলিন্ডার পিছু ৬০৫ টাকা।

বেড়েছে কমার্শিয়াল গ্যাসের দামও

বেড়েছে কমার্শিয়াল গ্যাসের দামও

অন্যদিকে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ইউনিট পিছু ১১৯ টাকা। যার ফলে দিল্লিতে এর দাম দাঁড়িয়েছে ১২০৪ টাকা। যা গত অক্টোবরে ছিল ১০৮৫ টাকা।

কলকাতায় কত দাম

কলকাতায় কত দাম

পয়লা নভেম্বর থেকেই এই বর্ধিত হারে গ্যাসের দাম কার্যকর হয়েছে। দেশের বিভিন্ন শহরে এর দামের হেরফের রয়েছে। কলকাতায় ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৭০৬ টাকা। মুম্বইয়ে সেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৬৫১ টাকায়। আবার চেন্নাইয়ে তার দাম ৬৯৫ টাকা।

কমার্শিয়াল গ্যাসের দামের হেরফের

কমার্শিয়াল গ্যাসের দামের হেরফের

কমার্শিয়াল গ্যাসের দামের ক্ষেত্রেও হেরফের রয়েছে রাজ্য ভেদে। দিল্লিতে যেমন বড় সিলিন্ডারের দাম ১২০৪ টাকা, কলকাতায় তার দাম ১২৫৮ টাকা। মুম্বইয়ে ১১৫১.৫০ টাকা ও চেন্নাইয়ে তার দাম ছিল ১৩১৯ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+