বাড়ল রান্নার গ্যাসের দাম, সরকারের সমালোচনায় কংগ্রেস
বাড়ল রান্নার গ্যাসের দাম, সরকারের সমালোচনায় কংগ্রেস
দিল্লির বিধানসভা ভোটের ফলাফল বেরনোর পরেই রান্নার গ্যাসের দাম অনেকটা বাড়াল কেন্দ্রীয় সরকার। মাস শেষ হতে না হতেই ফের বাড়ল ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম। বুধবার গ্যাসের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হল কংগ্রেস। কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করে জানিয়েছে, গেরুয়া দল মানুষের পকেটে বিদ্যুৎ দিয়ে দিয়েছে।

গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই বেড়েছে
বুধবার রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ১৪৪.৫ টাকা। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার ফলেই রান্নার গ্যাসের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছে সরকার। অর্থাৎ ১৪.২ কেজি এলপিজি গ্যাসের দাম ৭২৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৮৫৮.৫০ টাকা করে হয়ে গেল। ডিসেম্বরের শুরুতেই এক লাফে সাড়ে ১৯ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭২৫ টাকা ৫০ পয়সা। ৩১ দিনের মাথায় সেই দাম বেড়ে হয় ২১ টাকা ৫০ পয়সা। এর পর এক ধাক্কায় দাম বাড়ল ১৪৯ টাকা।

বুধবার থেকেই নতুন দাম কার্যকর
বুধবার থেকে কার্যকর হবে নতুন দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যার ফলে বদলে যায় ভর্তুকির পরিমাণও। গত এক মাসে এক বারও রান্নার গ্যাসের দাম বাড়ায়নি সরকার।

১২টি গ্যাসের ওপর ভর্তুকি
কেন্দ্রের মোদি সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয়। ভর্তুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক। তবে পরে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। তবে বারোটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভর্তুকি পান না গ্রাহকেরা। এবার সেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামই বেড়ে গেল। সবজি, মাছ, মাংসের দাম বাড়ছে হু হু করে বাড়ছে। ঊর্ধ্বমুখী দামের জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এই পরিস্থিতির মাঝে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।












Click it and Unblock the Notifications