LPG Cylinder Price Hike: মাসের শুরুতেই মধ্যবিত্তের হেঁসেলে ধাক্কা ,ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৪ টাকা করে বেড়েছে। অর্থাৎ এবার থেকে এলপিজির ১৯ কেজির রান্নার গ্যাস কিনতে ১৯১১ টাকা দিতে হবে।
মার্চ মাসকে সাধারণ অর্থবর্ষের শেষ মাস ধরা হয়ে থাকে। যদিও মোদী সরকার আসার পর ফেব্রুয়ারিতে বাজেট পেশ হচ্ছে। সেহিসেব দেখতে গেলে ফেব্রুয়ারি মাসই অর্থবর্ষের শেষ মাস। আর মার্চ থেকে শুরু হওয়ার কথা নতুন অরথবর্ষের। মার্চের শুরুতেই এক ধাক্কায় ২৪ টাকা রান্নার গ্যাসের দাম বাড়ায় বেশ সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে।

ফেব্রুয়ারি মাসে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৪ টাকা করে বাড়ানো হয়েছিল। মার্চ মাসে সেটা আরও ১০ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ পর পর দুমাসে মোট ২৪ টাকা রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামার কারণেই রান্নার গ্যাসের দাম লাগাতার বেড়ে চলেছে বলে মনে করা হচ্ছে। পর পর দু মাসে এই ভাবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে চাপ বাড়ছে সাধারণ মানুষের। সাধারণ ১৪ কেিজর সিলিন্ডারের দাম বৃদ্ধি না হলেও ১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়ায় হোটেল-রেস্তরাঁর খাবারের দাম বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।
অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় গোটা দেশে সব জিনিসের দাম বাড়তে শুরু করেছে। যদিও মোদী সরকার দাবি করেছেন মুদ্রাস্ফীতি এনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু সেটা বাস্তবে কতটা হয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে গোটা দেশে। গরিব মানুষের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে জীবন ধারন।












Click it and Unblock the Notifications