Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG Cylinder Price: ফের হেঁসেলে আগুন, আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম, জেনে নিন বিস্তারিত

LPG Cylinder Price: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ফের রান্নাঘরে হেঁসেলে আগুন। এক ধাক্কায় ৭ টাকা বেড়েেছ দাম। তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে। ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়েনি। একেবারে গৃহস্থের রান্না ঘরে তার আঁচ না পড়লেও উৎসবের মরশুমে যে প্রভাব পড়বে তাতে কোনও সন্দেহ নেই।

আবার রান্নার গ্যাসের দাম বেড়েছে তবে এবার দাম েবড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। গত এক মাসে সবজির বাজার পুড়ছে দামের আগুনে। ৩০০ থেকে ৪০০ টাকা কেজি হয়ে গিয়েছে কাঁচালঙ্কা। ধনে পাতা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। ভয়ঙ্কর পরিস্থিতি। মাছ-মাংসের দামও আকাশ ছোঁয়া। সামান্য চিকেন ২৫০ থেকে ৩০০ টাকা কেজি হয়ে গিয়েছে। এমনই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ।

 আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম
Photo Credit: পিটিআই

তার উপরে সরষের তেলের দামও বাড়তে শুরু করেছে। এদিকে আবার বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৭ টাকা বেড়ে িগয়েছে। ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। প্রায় ২০০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।

বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১৭৭৩ টাকা থেকে বেড়ে ১৭৮০ টাকা হয়ে গিয়েছে। জুলাই মাসেই েক দফায় রান্নার গ্যাসের দাম বেড়েছে। এর আগে অবশ্য জুন মাসে ৮৩ টাকা দাম কমেছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের। তার আগে আবার মে মাসে ১৭২ টাকা কমেছিল বাণিজ্যিক এসপিজি সিলিন্ডারের দাম।

উৎসবের মরশুমের আগে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে প্রভাব পড়বে। রান্নাঘরে তেমন প্রভাব না পড়লেও হোটেল রেস্তোরাঁর খাবারের দাম যে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। উৎসবের মরশুমে সাধারণত বাইরে খাবার ঝোঁক বাড়ে সকলের মধ্যেই। কিন্তু এবার আর সেটা খুব বেশি করা যাবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+