মাসের শুরুতেই সুখবর, দাম কমল রান্নার গ্যাসের, জেনে নিন কত
মাসের শুরুতেই সুখবর, দাম কমল রান্নার গ্যাসের, জেনে নিন কত
মাসের শুরুতে সুখবর হাজির। উৎসবের মরশুমের আগে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমল। এক ধাক্কায় ৩৬ টাকা দাম কমেছে। কাজেই সিলিন্ডার প্রতি অনেকটাই দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। এখন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমার আশায় রয়েছে আম জনতা। দেশের সব শহরেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে।

কমল রান্নার গ্যাসের দাম
সামনেই উৎসবের মরশুম। তার আগে অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। তবে তাতে আম জনতার হেঁসেলের খুব একটা লাভ হবে না কারণ দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। এক ধাক্কায় একেবারে ৩৬ টাকা দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। তার জেরে অনেকটাই সস্তা হয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাস। উৎসবের মরশুমে কিছুটা সুরাহা হবে ব্যবসায়ীদের সেই সঙ্গে খাবারের দাম একটু কমবে বলে আশা করা হচ্ছে।

কতটা কমল দাম
বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় একবারে ৩৬ টাকা কমেছে। তার জেরে ১৯ কেজির রান্নার গ্যাসের দাম এখন ২০১২.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৯৭৬ টাকা। কাজেই অনেকটাই কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এর আগে গত ১ জুলাই এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৮ টাকা কমেছিল রাজধানী দিল্লিতে। তার আগে জুন মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছিল ২২১৯ টাকায়। কারণ মে মাসে ৫০ টাকা বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের দাম। মে মাসে ১০২ টাকা দাম বেড়েিছল ১৯ কেজির গ্যাসের সিলিন্ডারের।

রান্নার গ্যাসের দাম আগুন
বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমায় হোটেল-রেস্তোরাঁর মালিকদের কিছুটা সুরাহা হয়েছে। কিন্তু আম জনতার হেঁসেলের কিন্তু কোনও সুরাহা হয়নি। কারণ ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হু হু করে বাড়ছে। ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। মধ্যবিত্তের যাকে বলে নাভিশ্বাস দশা তৈরি হয়েছে। রান্নার গ্যাসের ব্যবহার করতে এখন ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।

দাম কমার সম্ভাবনা
রান্নার গ্যাসের দাম কমতে পারে বলে শোনা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমতে শুরু করেছে। সেকারণে রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাধারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমায় কিছুটা হলেও আশার আলো দেখছেন আম জনতা।












Click it and Unblock the Notifications