দাম কম, অন্ধপ্রদেশ থেকে বিজেপি শাসিত কর্ণাটকে পেট্রোল-ডিজেল কিনতে আসছেন মানুষ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে৷ এরপরই এপ্রিলেই পরপর প্রতিদিনই জ্বালানি তেলের দাম বেড়েছে দেশেও। মঙ্গলবারও ৮০ পয়সার কাছাকাছি বেড়েছে পেট্রোল ডিজেল৷ তবে ভারতে জ্বালানি তেলের উপর রাজ্যগুলির আলাদা আলাদা করের জন্য প্রতি রাজ্যে আলাদা আলাদা বিক্রয়মূল্য রয়েছে পেট্রোল ডিজেলের। এবার বেশ কিছুটা কম মূল্যে তেল কিনতে অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলিকে থেকে সাধারণ মানুষ বিজেপি শাসিত কর্ণাটকে আসছেন৷ তবে শুধু কর্ণাটকই নয় সঙ্গেই প্রতিবেশি তামিলনাড়ুতেও পেট্রোল ডিজেল কিনতে আসছেন অনেকে।

কর্ণাটকে পেট্রোল-ডিজেল কিনতে আসছেন মানুষ

অন্ধ্রপ্রদেশের তিরুপতি এবং চিত্তুর জেলা থেকে কর্নাটক এবং তামিলনাড়ুর সীমান্ত কাছেই৷ এই জেলায় বসবাসকারীরা কম দামে জ্বালানি পেতে রাজ্যের সীমানা পেরিয়ে কর্ণাটক কিংবা তামিলনাড়ু আসছে। মঙ্গলবার প্রতি লিটারে ৮০ পয়সা বৃদ্ধির পর অন্ধ্রপ্রদেশে পেট্রোলের দাম ১২০ টাকা ছাড়িয়েছে। যানবাহন ব্যবহারকারীরা, বিশেষ করে যারা দূরপাল্লার ট্রাক, ট্যাক্সি এবং ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাতায়াত করেন তারা প্রায়শই প্রতিবেশী রাজ্যগুলিতে জ্বালানি তেল নিতে আসছেন৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, অন্ধ্র থেকে কেউ তামিলনাড়ু ভ্রমণ করে প্রতি লিটার পেট্রোলে কমপক্ষে ৯ থেকে ১০ টাকা এবং প্রতি লিটার ডিজেল ৫-৬ টাকা সাশ্রয় করতে পারে। কর্ণাটক সীমান্তের কাছাকাছি বসবাসকারী অন্ধ্রের মানুষরা বিজেপি শাসিত রাজ্যটিতে এসে পেট্রোল কিনলে প্রতি লিটারে ১০-১১ টাকা এবং ডিজেলে ১২ টাকা বাঁচাতে পারবে৷ প্রসঙ্গত ২২ মার্চ থেকে পেট্রোল এবং ডিজেলের দাম আট বার সংশোধিত হয়েছে।

পেট্রোলিয়াম সংস্থাগুলির দেওয়া মূল্য তালিকা অনুসারে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় পেট্রোলের দাম ১২১.৪১ টাকা এবং ডিজেলের দাম ১০৬.৭৭ টাকা হয়েছে৷ রাজ্যে পেট্রোলের দাম বাড়তে থাকায়, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষরা তাদের যানবাহনের ট্যাঙ্কগুলি পূরণ করার জন্য সস্তা উপায় খুঁজছেন৷ এবং সেখান থেকেই অনেকে কর্ণাটক এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত জ্বালানী আউটলেটগুলি থেকে তেল কিনছেন। অন্ধ্রপ্রদেশে যেখানে এক লিটার পেট্রোলের দাম ১২১ ছাড়িয়েছে সেখানেই কর্ণাটক এবং তামিলনাড়ুর আউটলেটগুলিতে পেট্রোলের দাম যথাক্রমে ১০৯.১৫ এবং ১১০.৯৭ টাকা। একইভাবে কর্ণাটক ও তামিলনাড়ুতে ডিজেল প্রতি লিটারে ৯৩.০১ এবং ১০১.৫ টাকায় বিক্রি হয়।

অন্ধ্রের ভেঙ্কটাগিরি কোটা মন্ডল এবং আশেপাশের এলাকা থেকে অনেকেই কর্ণাটকের সীমান্ত শহরগুলির জ্বালানি আউটলেটে তেল কিনতে আসছেন৷ আবার অন্ধ্রপ্রদেশের সত্যবেদু, কুপ্পাম, নাগালাপুরম, নাগরী, বিজয়কুমার এবং আশেপাশের এলাকার লোকেরা কম দামে জ্বালানি তেল পেতে তামিলনাড়ুর সীমানা অতিক্রম করছে। প্রসঙ্গত অন্ধ্রপ্রদেশ সরকার জ্বালানি তেলের কর ছাড়া না দেওয়াতেই রাজ্যটিতে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+