ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আঘাত হানার সম্ভাব্য সময় জানাল হাওয়া অফিস

নিম্নচাপ (low pressure) থেকে ঘূর্ণিঝড় (cyclone) তৈরির বার্তা আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, ২২ মে নাগাদ যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তা পরবর্তী ২৪ ঘন্টা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যা উত্তর পশ্চিম

নিম্নচাপ (low pressure) থেকে ঘূর্ণিঝড় (cyclone) তৈরির বার্তা আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, ২২ মে নাগাদ যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তা পরবর্তী ২৪ ঘন্টা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে অনুমান। আর এই ঘূর্ণিঝড় ২৬ মে বিকেল নাগাদ আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ (west bengal) ও ওড়িশা (odisha) উপকূলে।

আবহাওয়া দফতরের বার্তা

আবহাওয়া দফতরের বার্তা

এদিন দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২২ মে নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায়। যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২৬ মে বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। যার প্রভাবে ২৫ মে বিকেল থেকেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছে।

আন্দামানে বৃষ্টি শুরু হবে ২২ মে থেকে

আন্দামানে বৃষ্টি শুরু হবে ২২ মে থেকে

এই নিম্নচাপের জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ২২ ও ২৩ মে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হবে। তবে এর প্রভাবে শুধু পশ্চিমবহ্গ কিংবা ওড়িশায়ই নয় অসম এবং মেঘালয়তেও বৃষ্টিপাত শুরু হবে।

ঝড় শুরু হতে ২৩ মে থেকে

ঝড় শুরু হতে ২৩ মে থেকে

নিম্নচাপের জেরে আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ২৩ মে থেকে ঘন্টায় ৬৫ কিমি বেগে ঝড় বইতে শুরু করবে। যা পরবর্তী সময়ে বেড়ে ঘন্টায় ৭০ কিমি বেগে হবে। ২৪ থেকে ২৬- মে-র মধ্যে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের বেগ ব্যাপক আকার নেবে। আর ২৫ থেকে ২৭ মের মধ্যে ওড়িশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলেও তার ব্যাপ্তি ছড়িয়ে পড়বে।

সমুদ্র উত্তাল থাকবে

সমুদ্র উত্তাল থাকবে

আবহাওয়ার পরিবর্তনের জেরে সমুদ্রও উত্তাল হতে শুরু করবে ২১ মে-র পর থেকে। ২৩ মে নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র খুবই খারাপ অবস্থায় থাকবে। এই সময় ৬-৯ মিটার পর্যন্ত ঢেউ তৈরি হতে পারে। আৎ ২৪-২৬ মে-র মধ্যে ঢেউ-এর উচ্চতা হতে পারে ৯-১৪ মিটার পর্যন্ত। আর পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকবে ২৫-২৭ মে-র মধ্যে।

পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কতায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ মে থেকে কেউ যেন গভীর সমুদ্রে না যান। আর গভীর সমুদ্রে যাঁরা যাচ্ছেন, তাঁরা যেন ২৩ মের মধ্যে উপকূলে ফেরত আসেন।

Recommended Video

এসএসকেএমে সোহম ও দেবাশীষ কুমার |Oneindia Bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+