দুর্বল নিম্নচাপ বর্ষার গতি শ্লথ করবে, চলতি সপ্তাহে কম বৃষ্টির পূর্বাভাস IMD-র
দুর্বল নিম্নচাপ বর্ষার গতি শ্লথ করবে, চলতি সপ্তাহে কম বৃষ্টির পূর্বাভাস IMD-র
আগাম বর্ষার আনন্দ মাটি করতে চলেছে নিম্নচাপের দুর্বলতা। দেশের পশ্চিম এবং মধ্যভােগ অধিকাংশ জায়গাতেই বর্ষা চলে এসেছে নির্ধারিত সময়ের আগেই। বৃষ্টিও হচ্ছে ভাল। কিন্তু সপ্তাহ যেতে না যেতেই দুঃসংবাদ শোনাল আইএমডি। সংস্থার আবহাওয়া বিদরা জানিয়েছেন নিম্নচাপগুলির দুর্বল হয়ে পড়ায় মৌসুমি মায়ু চলতি সপ্তাহে ধীর গতিতে এগোবে। বলা ভাল থমকে যাবে।

দুর্বল নিম্নচাপ
একের পর এক নিম্নচাপে ভর করেই মৌসুমি বায়ু গোটা দেশে ছড়িয়ে পড়ে। ছোট ছোট নিম্নচাপের সংখ্যা চলতি সপ্তাহে অনেকটাই দুর্বল হয়ে এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। যার জেরে মৌসুমি বায়ু এই সপ্তাহে েতমন গতি পাবে না। তেমন বর্ষণেরও সম্ভাবনা কম।

আগাম বর্ষা
করোনা আবহের কারণে পরিশুদ্ধ আবহাওয়ায় এবার একটু আগেই বর্ষা ঢুকে পড়েছে পশ্চিম ভারতে। আইএমডির তরফে জানানো হয়েছে আরব সাগরের উপর দিেয় মৌসুমি বায়ু এবার আগেই ঢুকে পড়েছে গুজরাত, দাদরা নগর হাভেলি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মুম্বইয়েও।

বঙ্গোপসাগরে নিম্নচাপের অপেক্ষা
তবে আশার কথা চলতি সপ্তাহে মৌসুমি বায়ুর গতি থমকে গেলেও আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বেশ কয়েকটি নিম্নচাপ। যার জেরে ফের গতি পাবে মৌসুমি বায়ু। আগামী সপ্তাহে মৌসুমি বায়ু দেশের বাকি অংশে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আইএমডি।

পশ্চিম ভারতে বৃষ্টি বেশি
মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমভারতের অধিকাংশ এলাকাতেই বৃষ্টি হবে চলতি সপ্তাহে। বেশ কিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র এবং গুজরাতের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। অন্যদিকে মধ্য প্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ের কিছু অংশে আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।












Click it and Unblock the Notifications