দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণ, রাজধানীর নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন
দিল্লির তুঘলক রোডে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্তারাও পৌঁছান ঘটনাস্থলে। দিল্লির এই হাইপ্রোফাইল এলাকাতে এধরনের বিস্ফোরণ ঘিরে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে ঘটনার ৪৫ মিনিট আগে একটি অজ্ঞাত পরিচয়ের মানুষ ফোন করে আগাম সতর্ক করতে চেয়েছিলেন। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর এখনও মেলেনি। তবে প্রচুর গাড়ি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লির বিজয় চকে চলছে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের অন্য শীর্ষ স্থানীয় আধিকারিকরা৷ সেই বিজয় চক থেকে ইজ়রায়েলের দূতাবাসের দূরত্ব ২ কিলোমিটারের কম৷ পুলিশ জানিয়েছে, এটি মূলত আইইডি বিস্ফোরণ করা হয়েছে৷
পুলিশ জানায়, একটি প্লাস্টিক ব্যাগে করে এই আইইডি রাখা হয়েছিল৷ বিস্ফোরণের জেরে সেখানে পার্ক করা কয়েকটি গাড়ির কাচ ভেঙে গেছে৷ যদিও কোনও হতাহতের খবর পাওয়া য়ায়নি৷ কিন্তু বিষয়টি হালকাভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ ৷ এলাকাটি ঘিরে রেখেছে পুলিশের বিশাল বাহিনী ৷ এছাড়া আবদুল কালাম রোড বন্ধ করে রাখা হয়েছে ৷ সিনিয়র পুলিশ আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছেছেন৷












Click it and Unblock the Notifications