জি-২০ সম্মেলনের লোগোতে পদ্ম, লজ্জাজনক বলে নিন্দা কংগ্রেসের

জি-২০ সম্মেলনের লোগোতে পদ্মের ব্যাবহার নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস এর কড়া নিন্দা করেছে। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করেছেন তাঁরা। এটা নিজের দলের প্রচার বলে নিন্দা করেছে তাঁরা।

কী বলেছে কংগ্রেস?

কী বলেছে কংগ্রেস?

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, এই কারণে আজ থেকে ৭০ বছর আগে এই ধরণের কাজ থেকে নিজেকে স্রিয়ে নিয়েছিলেন, "নেহরু কংগ্রেসের পতাকাকে জাতীয় পতাকা বানানোর প্রস্তাব ফিরিয়ে দেন। এখন দেখুন, বিজেপির যে প্রতীক সেটাই ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক স্তরের এক অনুষ্ঠানে। তাও জি-২০এর মত জায়গায়। এখানে ভারত নেতৃত্ব দিচ্ছে। সেখানে নাকি বিজেপির চিহ্ন! এটা খুবই হতাশাজনক বিষয়। আমরা জানি নরেন্দ্র মোদী ও তাঁর দল নিজেদের দলের প্রচার করার কোনও সুযোগ হারাতে চায় না। তাঁর সব জায়গায় এটা করে। তা বলে এখানে! এটা ঠিক নয়। এ কেমন কাজ। ন্যক্কারজনক ভাবে তাঁরা এবার এইসব কাজ করছে।"

 উত্তর দিয়েছে বিজেপি

উত্তর দিয়েছে বিজেপি

এরপরেই এর উত্তর দিয়েছেব বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি ভিডিও পোস্ট করে বলেছেন যে , "দেশের জাতীয় ফুল পদ্ম। এটা মা লক্ষ্মীর বসার আসন। আপনি কী জাতীয় ফুলকেও অস্বিকার করতে পারেন? আপনি কী কমলনাথ থেকে কমল হঠিয়ে দিতে পারবেন? ঘটনা হল রাজীবের অর্থও হল কমল। আশা করি এর মধ্যে কোনও এজেন্ডা খুঁজে পেলেন নাকি।"

 লোগোর উদ্বোধন

লোগোর উদ্বোধন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ লোগোর উদ্বোধন করেন এদিন। সূচণা হয়েছে তার সঙ্গে এর থিম, ওয়েবসাইট। দেশের বার্তাকেও তুলে ধরা হয়েছে এই লোগোর মাধ্যমে। এই লোগোতে তুলে ধরা হয়েছে ভারতের জাতীয় পতাকায় থাকা রঙ। পৃথিবী বসে রয়েছে পদ্মের উপর। এখানে রাখা হয়েছে এই ছবিকে। সাতটি মহাদেশকে চিহ্নিত করছে এই লোগোর সাতটি পাপড়িতে। এই পালক মহাদেশগুলিকেও কাছাকাছি আনছে। জি ২০ ইন্ডিয়া ২০২৩-এর মানে ওয়ান আর্থ, ওয়ান ফিউচার, বসুধৈব কুটুম্বকম, ওয়ান ফ্যামিলি।

 জি-২০

জি-২০

এই ইভেন্টে অংশ নেন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তিনি বলেন, হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন এই লোগোর ব্যাপারে মতামত দেওয়ার জন্য ।এই জি-২০তে আছে ২০টি দেশ। এদের মধ্যে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকা, তুর্কি, ইউনাইটেড কিংডম, আমেরিকা এবং ইওরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান সিঙ্গাপুর, স্পেন এবং আরবকে ভারত আমন্ত্রন জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+