নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, নিহত ২৪ জন বরযাত্রী, আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, নিহত ২৪ জন বরযাত্রী, আহত ৪
বুধবার সকালে রাজস্থানের বুন্দিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের। জানা গিয়েছে, বুন্দি জেলার কোটা–দৌসা হাইওয়েতে বরযাত্রী ভর্তি বাস পড়ে যায় নদীতে।

২৮ জন বরযাত্রীকে নিয়ে বাসটি বুধবার সকালে কোটা থেকে সাওয়াই মাধোপুরের দিকে যাচ্ছিলেন। লেখারি পুলিশ থানার অন্তর্গত পাপড়ি গ্রাম সংলগ্ন একটি ব্রিজে ওঠার পর চালক বাসের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নদীতে পড়ে যায় বাসটি বলে পুলিশ জানিয়েছে। বাসটি মেজ নদীতে পড়ে যায়। যেটি রাজস্থানে চম্বল নদী বলে পরিচিত। স্থানীয়রা জানিয়েছেন যে ব্রিজে কোনও রেলিং বা দেওয়াল নেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের, অন্য ১০ জনের মৃত্যু হয় হাসপাতালে যাওয়ার পথে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন মহিলা ও তিনজন শিশু রয়েছে।
চারজন আহতকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে লেখারি সরকারি হাসপাতালে। বেশিরভাগ আহত যাত্রীদের গ্রামবাসীরাই উদ্ধার করেছে।












Click it and Unblock the Notifications