করোনাকালে চাকরি হারিয়েছেন? ৩ মাসের বেতন দেবে কেন্দ্র সরকার! কিভাবে জেনে নিন

করোনা সঙ্কটের জেরে চাকরি হারালেন? কেন্দ্রীয় সরকার দেবে তিন মাসের বেতন

করোনা সঙ্কটের জেরে গত বছর থেকেই দেশে চাকরির অবস্থা খুবই খারাপ হয়েছে। সবথেকে বেশি দুরাবস্থার মধ্যে পড়েছে অসংগঠিত ক্ষেত্রগুলি। এই পরিস্থিতিতে, বেকারদের ভাতা দেওয়ার জন্য, সরকার 'অটল বীমিত ব্যাক্তি কল্যাণ যোজনা' (Atal Beemit Vyakti Kalyan Yojana) নামে একটি প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৫০ হাজারেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনই (ESIC) সাধারণত এই স্কিমটি পরিচালনা করে।

কী বলছে সরকারি শর্ত

কী বলছে সরকারি শর্ত

তবে সুবিধা পেতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির ইএসআই-এ নাম নথিভুক্ত থাকতে হবে। এই যোজনায় মোট বেতনের ৫০ শতাংশ ভাতা হিসেবে দেওয়া হয়ে থাকে কেন্দ্রের তরফে। একইসাথএ অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনায় কর্মহীন ব্যক্তি ও তাঁর পরিবারকে বিমা সুরক্ষা ও মেডিকেল সুবিধাও দেওয়া হয়। কর্মহীন ব্যক্তির উপর নির্ভরশীল সদস্যদেরও এই সুবিধা দেওয়া হয়ে থাকে। এরপরেই রাজ্য বীমা কর্পোরেশন দ্বারা আবেদনপত্র নিশ্চিত করা হবে এবং যদি এটি সঠিক হয়, তবে নির্দিষ্ট অঙ্ক সংশ্লিষ্ট কর্মচারীর অ্যাকাউন্টে পাঠানো হবে।

চাকরি হারানোর তিন মাস পর্যন্ত সুবিধা

চাকরি হারানোর তিন মাস পর্যন্ত সুবিধা

অন্যদিকে চাকরি হারানোর তিন মাস পর্যন্ত এই সুবিধা পেতে পারবেন আবেদনকারী ব্যক্তি। চাকরি হারানোর এক মাস পর থেকে প্রাপ্ত টাকার জন্য আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। এদিকে এর আগে এই পরিকল্পনা ছিল ৩০ জুন ২০২১ পর্যন্ত। অতিমারীর পরিপ্রেক্ষিতে সরকার 'অটল বিমিত ব্যাক্তি কল্যাণ যোজনা' ৩০ জুন ২০২২ পর্যন্ত বাড়িয়েছে। তবে সাধারণভাবে বেসরকারি সংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা এই যোজনার মাধ্যমে সুবিধা পেতে পারবেন।

কারা কারা পেতে পারেন এই সুবিধা

কারা কারা পেতে পারেন এই সুবিধা

যদিও শর্ত হিসাবে সরকার জানাচ্ছে সর্বোচ্চ ২১ হাজার টাকা বা তার কম বেতনভোগীদের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। ইএসআই কার্ড না থাকলে তো কোনোভাবেই মিলবে না এই সুবিধা। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে যেতে হবে। https://www.esic.nic.in/attachments/circularfile/93e904d2e3084d65fdf77932। অন্যদিকে এই প্রকল্প ছাড়াও রয়েছে আরও একাধিক প্রকল্প। সরকারি পরিসংখ্যান জানাচ্ছে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য বানানো ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত প্রায় ২ কোটির কাছাকাছি শ্রমিক নিজের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই করে ফেলেছে।

নজরে ই-শ্রম পোর্টাল

নজরে ই-শ্রম পোর্টাল

এদিকে এই পোর্টালের মাধ্যমেই বহু অসংগঠিত শ্রমিককে সরকারি স্কিমের সুবিধা দেওয়া হবে বলে সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল। এদিকে দেশ এই প্রথম এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যা শ্রমিকদের সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত করবে। সরাসরি পাওয়া যাবে বিভিন্ন প্রকল্পের সুবিধা। একইসাথে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করা শ্রমিকদের ২ লক্ষ টাকার বিমা দেওয়া হবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছিল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+