এবার দেবভূমি তিরুপতিতে র্যানসমওয়্যার হামলা!
দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের প্রশাসনিক দফতরের কার্যালয়ের কম্পিউটারে র্যানসমওয়্যার ভাইরাস হানা দিয়েছে বলে খবর। ওয়ানাক্রাই র্যানসমওয়্যার -এর আক্রমণে প্রায় ১০ টি কম্পিটার বিকল হয়ে রয়েছে ।
দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের প্রশাসনিক দফতরের কার্যালয়ের কম্পিউটারে র্যানসমওয়্যার ভাইরাস হানা দিয়েছে বলে খবর। ওয়ানাক্রাই র্যানসমওয়্যার -এর আক্রমণে প্রায় ১০ টি কম্পিটার বিকল হয়ে রয়েছে ।

ঘটনারে জেরে কার্যালয়ের বাকি ২০ টি কম্পিউটারও ব্যবহার করা বন্ধ করেছেন। ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরেরে নিয়ম মাফিক পরিষেবা। জানা গিয়েছে টিকিট বিক্রি ও ভক্তদের বিভিন্ন পরিষেবার কাজ সংক্রান্ত কম্পিউটারগুলি সঠিকভাবে কাজ করেছ। তাই টিকিট কাটবার ক্ষেত্রে ভক্তদের কোনও সমস্যা হচ্ছে না।
যদিও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে মন্দির কর্তৃপক্ষ। ওয়ানাক্রাই র্যানসমওয়্যার -এর হামলা চললেও, মন্দিরে ভক্তদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত কম্পিউটারগুলি পুরনো অপরেটিং সিস্টেমে কাজ করছিল। সমস্যা সমাধানে তিরুপতি কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছে টাটা সার্ভিসেস কনসাটলটেন্সি।

Click it and Unblock the Notifications